Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    জুলাই ২৮, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, শুল্কনীতি পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়লেও রফতানি খাতে প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে সরকার এ উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে।

    মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রফতানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা রফতানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ধরা হয়েছে। উভয় ক্ষেত্রেই ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    উপদেষ্টা বলেন, দেশের রফতানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে নতুন বাজার অনুসন্ধান, রফতানিযোগ্য পণ্যের বহুমুখীকরণ এবং সেবা খাতের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রফতানি প্রক্রিয়া সহজ করা, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার উদ্যোগও অব্যাহত থাকবে।

    সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তৈরি পোশাক শিল্প এখনও দেশের প্রধান রফতানি খাত হলেও চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক, তথ্যপ্রযুক্তি সেবা এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন সেবা খাত থেকে রফতানি আয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং সফটওয়্যার রফতানিতে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখছে সরকার।

    সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন বাণিজ্য চুক্তি, রফতানি গন্তব্যের বৈচিত্র্য এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেও এখন থেকেই প্রস্তুতি জোরদার করা প্রয়োজন।

    অর্থনীতিবিদদের মতে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে উচ্চমূল্য সংযোজনকারী পণ্য ও সেবা রফতানির অংশ বাড়াতে হবে। পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, পরিবহন অবকাঠামো এবং বাণিজ্য সহজীকরণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    পণ্য প্রবৃদ্ধি রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.