Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাবে হুথি বিদ্রোহীরা

    জুলাই ২৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণUpdated:জুলাই ২৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার মাত্র এক সপ্তাহ পর এবার দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর শুল্ক বা ফি আরোপের কথা বিবেচনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এ বিষয়ে অবহিত আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

    গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞা ঘোষণা করে ইরান সমর্থিত হুথিরা। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খোলে এবং গালফ অঞ্চলের বাইরের জলসীমায় বৈশ্বিক জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম বহনকারী ট্যাঙ্কারগুলোতে হামলা বাড়ায়।

    সূত্রগুলো জানায়, লোহিত সাগরের দক্ষিণাংশ ও এডেন উপসাগরের সংযোগস্থল সংকীর্ণ বাব এল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী অধিকাংশ জাহাজের ওপর শুল্ক বসানোর বিষয়টি খতিয়ে দেখছে হুথিরা। তবে এটি বাস্তবায়নের নির্দিষ্ট কোনও সময়সীমা এখনও জানা যায়নি।

    জুলাই মাসে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে হুথি কর্মকর্তারা ইরান সফর করেন। সেখানে ইরানি পক্ষ তাদের সঙ্গে বাব এল-মানদেব দিয়ে জাহাজ চলাচলে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দুই কর্মকর্তা। এই পদক্ষেপর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথে শুল্ক আদায়ের প্রক্রিয়াকে স্বাভাবিক নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানো। তবে চীনের জাহাজগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হবে এবং হুথিরাও এতে সম্মত আছে।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ লোহিত সাগরে নিজেদের ট্যাঙ্কারগুলো যেন আক্রমণের শিকার না হয়, সে বিষয়ে চীনের সঙ্গে হুথিদের সরাসরি আলোচনা হয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে সৌদি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

    এক আরব কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে বিমানে ফিরে আসা হুথি কর্মকর্তাদের সঙ্গে ইরানি উপদেষ্টারাও এসেছেন। তারা বাব এল-মানদেব প্রণালিতে শুল্ক নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সম্ভাব্য কর্তৃপক্ষ গঠনে হুথিদের দিকনির্দেশনা দিচ্ছেন।

    ২০২৪ সালের জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগর অতিক্রমকারী কিছু শিপিং এজেন্সির কাছ থেকে নিরাপদ যাতায়াতের বিনিময়ে ফি আদায় করেছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও তথ্যটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হয় এর মাধ্যমে মাসে ১৮ কোটি (১৮০ মিলিয়ন) ডলার সংগৃহীত হয়েছিল। বাব এল-মানদেব হয়ে এশিয়ায় পৌঁছাতে গড়ে ১৬ দিন সময় লাগে, যেখানে উত্তর লোহিত সাগর, সুয়েজ খাল ও দক্ষিণ আফ্রিকা হয়ে ঘুরতি পথে সময় লাগে ৫০ দিন।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ইরানের নিয়ন্ত্রণে নেই হরমুজ প্রণালি

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একীভূত পাঁচ ব্যাংক
    ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা

    লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাবে হুথি বিদ্রোহীরা

    লতিফ সিদ্দিকী গ্রেফতার

    বাংলাদেশে শিগগিরই চালু হচ্ছে পেপ্যাল ও পেওনিয়ার

    সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.