Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে রবিবার প্রশাসক নিয়োগ

    আগস্ট ৮, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    দুর্বল চারটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল রবিবার প্রশাসক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক নিয়োগের দিনই প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিও বাতিল করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

    অবসায়নের প্রক্রিয়ায় থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। তবে প্রাথমিকভাবে পিপলস লিজিং ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠানে রবিবার প্রশাসক নিয়োগ দেওয়া হবে। ওইদিন আদালতের নির্দেশ পাওয়া গেলে পিপলস লিজিংয়েও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। তবে মামলা-সংক্রান্ত জটিলতা না কাটলে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগে বিলম্ব হতে পারে।

    সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের মে মাসে গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ ২০টি এনবিএফআইয়ের নিবন্ধন সনদ বা লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়। পরে এসব প্রতিষ্ঠানের মধ্যে নয়টিকে প্রথম ধাপে বন্ধের জন্য বেছে নেওয়া হয়। কারণ, তাদের দেওয়া জবাব সন্তোষজনক ছিল না। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করে বাকি চারটিকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাস সময় দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে না পারলে ওই চার প্রতিষ্ঠানকেও বন্ধ করা হবে।

    ঘুরে দাঁড়ানোর জন্য সময় পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

    কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা আগামীর সময়কে বলেন, ‘প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তবে ৯টি প্রতিষ্ঠানের জন্যই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিন মাস সময় পাওয়া প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলে অতিরিক্ত কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় চলে যাবে।’

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘প্রতিষ্ঠানগুলো বন্ধের প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আর পিপলস লিজিংয়ের ক্ষেত্রে যে আইনি জটিলতা রয়েছে, সেটিও দ্রুত নিষ্পত্তি হবে।’

    বাংলাদেশ ব্যাংক বলছে, বন্ধের প্রক্রিয়ায় থাকা পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩ দশমিক ৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯ দশমিক ৪৪ শতাংশ।

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির কারণে এসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ এত বেড়েছে। এর উদাহরণ হিসেবে তারা বলেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের, বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স ও বিআইএফসি থেকে অন্তত সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

    বর্তমানে বন্ধের প্রক্রিয়ায় থাকা পাঁচটি প্রতিষ্ঠানে মোট আমানতের পরিমাণ ১৬ হাজার ৭৬ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩ হাজার ১২ কোটি টাকা, আভিভা ফাইন্যান্সে ৫ হাজার ৩৬৮ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সে ১ হাজার ২৪৬ কোটি টাকা এবং ফারইস্ট ফাইন্যান্সে ৪৪৯ কোটি টাকা আমানত রয়েছে।

    জানা গেছে, এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরত দেওয়া হবে। একজন ব্যক্তি আমানতকারী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। পাঁচটি প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতের পরিমাণ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    নন-ব্যাংক প্রশাসক ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতালির বিমানবন্দরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

    সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

    বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    র‌্যাবের নতুন নাম হচ্ছে এসআরবি

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

    বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতালির বিমানবন্দরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

    সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

    বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে রবিবার প্রশাসক নিয়োগ

    ফুয়াদের বক্তব্য ‘বিদ্বেষপূর্ণ’: ঢাবির সাবেক শিক্ষার্থীর লিগ্যাল নোটিশ

    র‌্যাবের নতুন নাম হচ্ছে এসআরবি

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

    ​মঞ্চে শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

    বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ

    মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক

    ইউরোপে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক উড়োজাহাজ

    সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

    ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়ে গেছে: গভর্নর

    বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা, এলো ক্যাফে আমাজন

    রাজপথ থেকে অ্যালগরিদম: বদলে যাওয়া রাজনীতির নতুন অধ্যায়

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.