Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

    মার্চ ৫, ২০২৩ ৪:১৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান এ-যাবত্কালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড নেমেছে ১ দশমিক ১৪ শতাংশে। গত বছরের একই মাসে যা ছিল ৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

    সামপ্রতিক কোনো মাসে স্প্রেড এত কম ছিল না। মূলত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণের সুদ ব্যাপক কমালেও আমানতে সেভাবে কমাতে পারছে না। যে কারণে দুয়ের মধ্যে ব্যবধান দ্রুত কমছে।

    ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সুদহারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে গত ১৮ এপ্রিল সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ১ জুলাই থেকে এসব প্রতিষ্ঠান ঋণে সর্বোচ্চ ১১ শতাংশ এবং আমানতে ৭ শতাংশ সুদ নিতে পারে। পুরোনো ঋণেও এ সুদহার কার্যকর হয়েছে। আর নতুন আমানতে এ রকম সুদ কার্যকর হলেও পুরনো আমানতে মেয়াদ পূর্তির পর কার্যকর করতে হবে। শুরুর দিকে এ নির্দেশনা মানতে অনীহা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান এবং জোরালো তদারকির ফলে বেশিরভাগ প্রতিষ্ঠান তা কার্যকর করেছে। এতে করে স্প্রেড এভাবে কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বছরের প্রথম মাস জানুয়ারিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের গড় সুদহার ছিল ৭ দশমিক ৭৪ শতাংশ। আর ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ। এতে স্প্রেডও কমেছে।

    নির্দেশনা কার্যকরের আগের মাস গত জুনে আমানতে গড়ে ৭ দশমিক ৪৯ শতাংশের বিপরীতে ঋণের গড় সুদহার ছিল ৯ দশমিক ৮৫ শতাংশ। ফলে তখন স্প্রেড ছিল ২ দশমিক ৩৬ শতাংশ। আর গত বছরের জানুয়ারি মাসে ৭ দশমিক ৫৫ শতাংশের বিপরীতে ঋণের সুদহার ছিল ১০ দশমিক ৫৯ শতাংশ। তখন স্প্রেড ছিল ৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে চলছে কিনা, কঠোরভাবে তা তদারক করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান আমানত আনতে কোনো অনৈতিক খরচ যেন না করে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সক্ষমতা না থাকলেও উচ্চ সুদ কিংবা নানা প্রলোভন দেখিয়ে আমানত এনে ফেরত দিতে না পারার অভিযোগ যেন শুনতে না হয়, সে জন্যই এ পদক্ষেপ।

    ২০২০ সালের ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার নির্ধারিত আছে। আর ২০২১ সালের ৮ আগস্ট থেকে ব্যক্তি পর্যায়ের মেয়াদি আমানতে গড় মূল্যস্ফীতির কম সুদ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সামপ্রতিক সময়ে মৌখিক নির্দেশনার মাধ্যমে আমানতের সুদ নির্ধারণের বিষয়টি ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আর ব্যক্তিঋণ এবং গাড়ি কেনার ঋণে ১২ শতাংশ পর্যন্ত সুদ নেওয়া যাবে বলা হয়েছে। আগে থেকেই ক্রেডিট কার্ডে ২০ শতাংশ সুদহারের সীমা দেওয়া আছে।

    গত জানুয়ারি মাসে মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ভোক্তাঋণে ব্যাংকগুলো ১২ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবে। ক্রেডিট কার্ডে সুদহারের কোনো সীমা নেই। এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন ব্যাংকাররা। কেননা সুদহারের সর্বোচ্চ সীমা আরোপের নির্দেশনা লিখিত সার্কুলারের মাধ্যমে দেওয়া হলেও মৌখিকভাবে তা প্রত্যাহার করা হয়েছে। আবার সংশ্লিষ্ট বিভাগ থেকে মৌখিক নির্দেশনা দেওয়ার সময় ভোক্তাঋণের মধ্যে কেবল গাড়ি ও ব্যক্তিগত ঋণে ১২ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারার কথা বলা হয়। ফলে বিভ্রান্তি বেড়েছে ব্যাংকগুলোতে। বিষয়টি পরিষ্কার করে সার্কুলার দেওয়ার জন্য অনুরোধ জানালেও তা করা হয়নি।

    অকা/আখা/সকাল, ০৫ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.