Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লাভ কম করব কিন্ত গ্রাহক ঠকাব না – ব্রিগ্রেডিয়ার জে. (অব.) ড. আনোয়ার শফিক

    অক্টোবর ১৫, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●

    চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জে. (অব.) ড. আনোয়ার শফিক বলেছেন, মানুষের কল্যাণের জন্য বীমা। উপযুক্ত সেবা দেয়ার মাধ্যমে গ্রাহককে দেশীয় কোম্পানিতে ফিরিয়ে আনতে হবে। গ্রাহকের আস্থা হচ্ছে বীমা ব্যবসার মূল স্তম্ভ । আমাদের কোম্পানি ব্যবসা উন্নয়নে গ্রাহকদের বেশি গুরুত্ব দিচ্ছে। বীমা ব্যবসায়ে লাভ কম করব, কিন্ত গ্রাহক ঠকাব না আমরা। এ নীতিতেই কর্মকান্ড পরিচালনা করে আস্থা লাইফ চতুর্থ বছরে পা রেখেছে। গত ৫ অক্টোবর কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীতে শৃঙ্খলিতভাবে আয়েজিত অনুষ্ঠান শেষে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থকাগজকে এসব কথা জানান।

    রাজধানীর মহাখালীস্থ প্রধান কার্যালয়ে নিজ দফতরে বসে তিনি বলেন, অচিরেই আমরা শিক্ষা, হজ্জ্ব ও বিবাহ বীমার নতুন পণ্য নিয়ে আসছি। সমাজে শিক্ষা বীমা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থীকে আমরা এ প্রকল্পে অন্তর্ভূক্ত করব। বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরাও এতে যুক্ত হবেন। আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানী কম্প্লায়েন্সের ক্ষেত্রে শতভাগ নিয়ম ও নীতিমালাসমূহ পুংখানুপুংখভাবে পরিপালনে আপোষহীন। আস্থা লাইফ অতি অল্প সময়ে পজিটিভ লাইফ ফান্ড তৈরী, ৫ কর্ম দিবসে বীমা দাবি নিষ্পত্তিসহ পরিশোধের হার ৯৯.৫%, নবায়নের হার ৮০% এর অধিক। মাত্র ১দিন বয়সের জীবন বীমা পলিসির উত্থাপিত দাবির বিপরীতে ৮ লাখ টাকা পরিশোধ করার দৃষ্টান্ত নজিরবিহীন।

    তিনি বলেন, হাসপাতালে মুমূর্ষ রোগীদেরও অগ্রীম মোটা অর্থ প্রদান করে চিকিৎসা নিতে হয়। অনেক সময় তার বা পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে অর্থ থাকে না। রোগী ও পরিবার তখন বিপদের মধ্যে পড়ে। এ ধরনের সমস্যা নিরসনে গ্রাহকদের কল্যাণে বীমা সেবা দেয়া যায় কিনা সে ব্যাপারে আমরা ভাবছি। চাকরিজীবী অবসরপ্রাপ্তদের একমাত্র সম্বল পেনশন। তা দিয়ে শেষ বয়সে তেমন কি আর হয়! বীমার মাধ্যমে শেষ বয়সে তাদের নিরাপত্তায় কি ধরনের সেবা দেয়া যায়; সে নিয়ে সম্ভব্যতা যাচাই করে দেখব আমরা। এ ধরণের পণ্য আনার ব্যাপারেও আমরা ভাবছি।

    ড. আনোয়ার শফিক বলেন, গ্রাহক হচ্ছেন আমাদের পরিবারের সদস্য। সারা দেশে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৫টি অফিস রয়েছে। ২০২৪ সালের মাধ্যমে আরও ৩৫টি শাখা সম্প্রসারণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে একক ও গোষ্ঠী বীমার ৩০ হাজার গ্রাহককে সেবাদানের জন্য আস্থা লাইফের দেড় হাজারের কর্মী রয়েছেন। বেশ কিছু বিদেশী, বহুজাতিক এবং স্বনামখ্যাত দেশি কোম্পানি আমাদের কোম্পানির সঙ্গে গোষ্ঠী বীমা করার জন্য অনেক আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে চুক্তির বিষয়গুলো প্রক্রিয়াধীন।

    এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু বেড়ে গেছে । সে বিবেচনায় ৬০ বছর ও তার ওপরে ব্যক্তিদের জীবন বীমার আওতায় আনা উচিত। এ ক্ষেত্রে বয়স সীমা কত হবে তা যাচাই করে দেখবে বীমা খাতের নিযন্ত্রণকারী প্রতিষ্ঠান। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলে আমি মনে করি। ●

    অকা/জীবীকো/ সাক্ষাৎ/ দুপুর, ১৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সারা পৃথিবীতেই টাকার বিনিময়ে বই ছাপা হয় – মাহ্‌রুখ মহিউদ্দীন

    এনআরবি ইসলামিক লাইফের লক্ষ্যস্থল এবার মেটলাইফ – কিবরিয়া গোলাম মোহামাদ

    গ্রন্থ নীতিমালা প্রণয়ন না হলে প্রকাশনা শিল্প উন্নয়ন অসম্ভব – প্রকাশক ও মুক্তিযোদ্ধা মিলন নাথ

    জেনিথ ইসলামী লাইফে বিনিয়োগ বেড়েছে ৯ কোটি টাকা

    জীবন বীমার কথিত টিপি বন্ধ করা জরুরি – বদরুল আলম খান

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাম্প্রতিক পদক্ষেপ সময়োপযোগী – গোলাম কিবরিয়া

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.