Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নভেম্বরে রফতানি বেড়েছে

    ডিসেম্বর ৫, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণUpdated:ডিসেম্বর ৫, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের প্রধান রফতানি গন্তব্য– পশ্চিমা দেশগুলোয় উৎসবের মৌসুম শুরু হওয়ায় বেড়েছে বিক্রিবাট্টা। উচ্চ এই চাহিদায় ভর করে নভেম্বরে দেশের সার্বিক রফতানি আয়– আগের মাস অক্টোবরের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে।  

    রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যানুযায়ী,  নভেম্বরে মোট রফতানির মধ্যে পোশাক রফতানি হয়েছে ৪.০৫ বিলিয়ন ডলার, যা অক্টোবরের ৩.১৬ বিলিয়ন ডলারের চেয়ে ২৮ শতাংশ বেশি।

    কেন্দ্রীয় ব্যাংক নভেম্বরে দেশে আসা প্রবাসী আয় (রেমিট্যান্স) আগের মাসের চেয়ে ২.৪ শতাংশ হ্রাস পাওয়ার তথ্য জানায়। তার একদিন পরেই জানা গেল রফতানিতে এই ইতিবাচক ধারার তথ্য। 

    চলতি বছরের নভেম্বরে রফতানি আয় হয়েছে ৪.৭৮ বিলিয়ন ডলার; আগের বছরের একই মাসের তুলনায় যা ৬ শতাংশ কম হয়েছে। করোনা মহামারি পরবর্তী সময়ে স্থগিত চাহিদার ব্যাপক পুনরুদ্ধার হয়, ফলে আগের বছরের নভেম্বরে রফতানিতেও চাঙ্গাভাব ছিল। 

    পোশাক প্রস্তুতকারকরা জানান, শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক কর্মসূচির কারণে উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও বৈশ্বিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছে তাদের অতিরিক্ত চালান পাঠাতে হয়েছে। থ্যাংকস গিভিং ডে, ব্ল্যাক ফ্রাইডে, বড়দিন ও বক্সিং ডে'র মতোন উৎসবের আগে পণ্য মজুত গড়তে বাড়তি এই চালান তাদের সহায়তা করেছে। 

    সাধারণত জানুয়ারি পর্যন্ত ইউরোপ ও আমেরিকার বাজারে সর্বোচ্চ বিক্রিবাট্টার মৌসুম (পিক সিজন) থাকে, তাই প্রস্তুতকারকরা আশা করছেন, আগামী মাসগুলোতেও রফতানিতে ইতিবাচক এই ধারা বজায় থাকবে। 

    বিগত কয়েক রফতানি তথ্য বিশ্লেষণ করেও দেখা গেছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রফতানি ঊর্ধ্বমুখী থাকে।

    ডাচ ব্র্যান্ড জি-স্টার র (G-Star Raw) এর কান্ট্রি ম্যানেজার শফিউর রহমান বলেন, পোশাকের প্রায় প্রতিটি ব্র্যান্ড সাধারণত তাদের বার্ষিক বিক্রির ৩০ শতাংশ নভেম্বরেই করে, রফতানি বাড়ার যা মূল কারণ।  

    ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ব্ল্যাক ফ্রাইডের বিক্রিবাট্টায় কিছু বিপণীর পণ্যসম্ভার শেষ হয়ে যায়, ফলে দ্রুতই তারা সংক্ষিপ্ত লিড টাইমে নতুন মজুত গড়ে তুলতে উদ্যোগী হয়।  

    পোশাক খাতের শ্রমিক আন্দোলনের ফলে অক্টোবরে যেসব পণ্যের চালান স্থগিত হয়েছিল, তার একটি অংশও নভেম্বরে পাঠানো হয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন শফিউর।   

    প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভির বলেন, বৈশ্বিক ক্রেতাদের কাছে বড়দিনের আগে পণ্যের চালান পাঠাতে নভেম্বর মাসে রফতানিকারকদের ওপর চাপও ছিল। নভেম্বরে রফতানির চিত্র ইঙ্গিত দিচ্ছে– পোশাক রফতানি আবারো গতবছরের ইতিবাচক ধারায় ফিরতে পারে, যা প্রত্যাশিতও। 

    আগের বছরের একই মাসের তুলনায় গেল নভেম্বরে রফতানি আয় কম হওয়ার জন্য প্রধানত তিনটি কারণ উল্লেখ করেন বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান। এগুলো হলো– পোশাকের বৈশ্বিক চাহিদায় গতিমন্থরতা, ইউনিট মূল্যের পতন এবং শ্রমিক অসন্তোষের ফলে নভেম্বরে উৎপাদন ব্যাহত হওয়া। 

    তিনি আরও বলেন, ব্ল্যাক ফ্রাইডে ও থ্যাকস গিভিং ডে'র বিক্রিতে কিছু ব্র্যান্ডের পণ্যের স্টক শেষ হয়ে গেছে, তারা এখন নতুন করে পণ্যসম্ভার গড়ে তুলছে, এতে আগামী মাসগুলোয় রফতানি বাড়ার বিষয়ে পোশাক খাত বেশকিছু ইতিবাচক লক্ষণই দেখছে। ডিসেম্বরেও আছে দুটি গুরুত্বপূর্ণ উৎসব- বড়দিন ও বক্সিং ডে। এই সময়ে পশ্চিমা দেশগুলোর স্টোরে ব্যাপক কেনাকাটা হয়।   

    পোশাক খাতের এই নেতা বলেন, মূল্যস্ফীতি হ্রাস পেতে থাকায়– প্রায় ১৮ মাস পরে বিভিন্ন পশ্চিমা দেশ সুদহার বাড়ানো বন্ধ রেখেছে। তারা বলছে, এখন প্রবৃদ্ধির জন্য অনুকূল ভিত্তি তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানির দাম ও পণ্য পরিবহনের খরচও কমছে। এসব খরচ কমার ঘটনা পৃথিবী যে ব্যবসাবাণিজ্যের একটি অনুকূল অবস্থায় ফিরছে তারও নির্দেশক। 

    এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রম অধিকারের বিষয়ে রফতানিমুখী শিল্পের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও ফারুক হাসান মনে করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে সরকার। বাংলাদেশ বৈশ্বিক ব্যবসায়িক অংশীদাররা ব্যবসার সাথে রাজনীতিকে মেশাবেন না বলেও আশাপ্রকাশ করেন তিনি।  

    ইপিবির তথ্যমতে, অক্টোবরে রফতানি আয় হয় ৩.৭৬ বিলিয়ন ডলার, যা ছিল ২৬ মাসের মধ্যে সর্বনিম্ন। সে তুলনায়, নভেম্বরে মোট ৪.৭৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে; আগের অর্থবছরের একই সময়ের ৫.০৯ বিলিয়ন ডলারের চেয়ে যা ৬.০৫ শতাংশ কম হয়েছে। 

    আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সমিতি (বিকেএমইএ)-র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রাজনৈতিক পরিস্থিতির যদি আর অবনতি নাহয়, তাহলে ব্যবসা আগের বছরের মতোন অনুকূল ধারায় ফিরবে।  

    এদিকে পোশাকের চালান পাঠানোয় চাঙ্গাভাব থাকলেও, রফতানির অন্যান্য প্রধান খাতগুলো প্রবৃদ্ধি নেতিবাচক ধারাতেই ছিল ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে। এরমধ্যে উল্লেখযোগ্য খাত, যেমন হোম টেক্সটাইম ও লেদার খাত।

    চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় নেতিবাচক ধারায় রয়েছে– কৃষিপণ্য, পাটপণ্য এবং প্রকৌশল পণ্য রফতানিও।

    অকা/প্র/ সকাল/৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    নভেম্বরে রফতানি বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ফ্যামিলি কার্ড বিতরণ
    মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের নির্দেশ

    আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

    সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.