Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কিস্তিতে মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন নোয়াখালীর অটোমেকানিক আলাউদ্দিন

    ডিসেম্বর ৮, ২০২৩ ১:২০ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন আরো এক ক্রেতা। তিনি হলেন নোয়াখালীর বেগমগঞ্জের অটোমেকানিক আলাউদ্দিন। দেশব্যাপী চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ এ ঘোষিত ক্রেতা সুবিধার আওতায় ওই ক্যাশ ভাউচার পান আলাউদ্দিন। এর আগে মার্সেল ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছিলেন ময়মনসিংহের ত্রিশালের কলা ব্যবসায়ি রফিকুল ইসলাম।
    গত বুধবার (৬ ডিসেম্বর, ২০২৩) চৌমুহনীর মার্সেল ডিস্ট্রিবিউটর শোরুম ‘বর্ণা ইলেকট্রনিক্স’ এ আনুষ্ঠানিকভাবে আলাউদ্দিনের হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
    এসময় উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (দক্ষিণ) ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা, নোয়াখালী জোনের ডিভিশনাল সেলস ম্যানেজার শিহাবুল হক এবং বর্ণা ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী মিল্লাত হোসেন প্রমুখ।
    উল্লেখ্য, সিজন-১৯ এর আওতায় দেশব্যাপী মার্সেলের যেকোনো শোরুম থেকে ফ্রিজ কিনে ক্রেতারা ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশব্যাক। ক্রেতারা এসব সুবিধা পাবেন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
    ক্রেতা আলাউদ্দিন জানান, গত ২১ নভেম্বর মার্সেলের শোরুম ‘বর্ণা ইলেকট্রনিক্স’ থেকে মাত্র ১২ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে ৪৮ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি মার্সেল ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল পদ্ধতিতে আমার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার রেজিস্ট্রেশন করা হয়। ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আমার মোবাইলে মার্সেল থেকে এক লাখ টাকা ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ আসে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়ে পরিবারের সবাই খুব খুশি। ওই ক্যাশ ভাউচারের বিপরীতে মার্সেল শোরুম থেকে ফ্রিজ, এলইডি টিভি, গ্যাস স্টোভ, ফ্রাই প্যান, ব্লেন্ডারসহ ঘরের প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিক্স পণ্য কিনেছি। ক্রেতাদের এতো বড় সুবিধা দেয়ায় মার্সেল প্রতিষ্ঠানকে ধন্যবাদ।
    ক্যাশ ভাউচার হস্তান্তর অনুষ্ঠানে সবাইকে দেশীয় প্রতিষ্ঠান মার্সেলের পণ্য কেনার আহবান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, দেশপ্রেমিক এবং বিবেকমান মানুষরা দেশে উৎপাদিত পণ্য কিনে থাকেন। তারা দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করে তুলতে সহায়ক ভূমিকা পালন করেন। দেশীয় প্রতিষ্ঠান মার্সেল ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি যে শতভাগ রক্ষা করে তারই প্রমাণ আজকের এই অনুষ্ঠান।
    বর্ণা ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী মিল্লাত হোসেন বলেন, পূর্বের সিজনের মত ক্যাম্পেইনের এই সিজনেও ব্যাপক সাড়া পাচ্ছি। সারা বছরই ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে মার্সেল। পণ্য বিক্রিতে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় খুশি ক্রেতারাও। এই প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ বিক্রোত্তর সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
    মার্সেল সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পেইন চলাকালীন ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্খিত সেবা নিতে পারছেন গ্রাহক। সংশ্লিষ্ট গ্রাহকের চাহিদা, রুচি ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে তাদের ফিডব্যাক জানতে পারছেন সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা। এসব তথ্য মার্সেলের গবেষণা ও উন্নয়ন বিভাগকে উদ্ভাবনী নতুন মডেলের পণ্য উৎপাদনে সহায়তা করছে। খবর বিজ্ঞপ্তির ●
    অকা/পবা/সখবি/রাত, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    কিস্তিতে মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন নোয়াখালীর অটোমেকানিক আলাউদ্দিন

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    সরকারি শুল্ক-কর ছাড়েও কমেনি নিত্যপণ্যের দাম

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.