Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রবাসী আয় আসছে বিকাশেও

    জুলাই ২৪, ২০২১ ৩:৫৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    টানা ৫ দিন ঈদুল আজহার ছুটির কারণে দেশের ব্যাংকগুলো বন্ধ। এই সময়ে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এলেও গ্রাহকেরা তুলতে পারছেন না।

    তাই এ বন্ধেও বিকাশের হিসাবে বিদেশে কর্মরত অনেকেই দেশে টাকা পাঠাচ্ছেন। প্রবাস থেকে বিকাশের মাধ্যমে আসা অর্থ গ্রাহকেরা ঈদের বন্ধেও তা তুলতে পারছেন। কারণ, খোলা রয়েছে অনেক এজেন্টের দোকান। এ ছাড়া কেনাকাটা, বিল প্রদান, মোবাইল রিচার্জসহ বিভিন্ন লেনদেনে ব্যবহার করতে পারছেন বিকাশ হিসাবে আসা প্রবাসী আয়ও।

    ঈদের বন্ধে এই সুবিধা প্রবাসী ও তাদের স্বজনদের স্বস্তি দিয়েছে। কারণ, টাকা পাঠানো ও গ্রহণের জন্য ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা অন্য কোথাও যেতে হচ্ছে না। আবার স্বয়ংক্রিয়ভাবে যোগ হচ্ছে ২ শতাংশ প্রণোদনাও।
    করোনা ভাইরাসের ক্রান্তিকালে ঈদের বন্ধে এই সুবিধা প্রবাসী ও তাদের স্বজনদের স্বস্তি দিয়েছে। কারণ, টাকা পাঠানো ও গ্রহণের জন্য ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা অন্য কোথাও যেতে হচ্ছে না। আবার বিকাশ হিসাবে স্বয়ংক্রিয়ভাবে যোগ হচ্ছে সরকারঘোষিত ২ শতাংশ আর্থিক প্রণোদনাও।

    বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার বলেন, ব্যাংক বন্ধ থাকলেও বিকাশের মাধ্যমে আয় আসছে। কারণ, বিকাশের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রবাসী আয় আসার সুযোগ রয়েছে। আয় আসার পুরো প্রক্রিয়াটা স্বয়ংক্রিয়। ব্যাংক বন্ধের এই সময়ে প্রবাসীরা তাদের আয় বিকাশের হিসাবে পাঠাতে পারছেন।

    বিকাশ কর্তৃপক্ষ জানায়, বিকাশের হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসছে সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, কাতার, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্য থেকে। আর বিশ্বের ৯৩টি দেশ থেকে ৫০টির বেশি অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান থেকে বিকাশ হিসাবে টাকা পাঠানো যাচ্ছে। বিকাশের হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসছে সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, কাতার, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্য থেকে। আর বিশ্বের ৯৩টি দেশ থেকে ৫০টির বেশি অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান থেকে বিকাশ হিসাবে টাকা পাঠানো যাচ্ছে।
    এগুলোর মধ্যে অনেক দেশে থাকা প্রবাসীরা নিজেই সেই দেশে ব্যবহৃত ওয়ালেট ও অনলাইন হিসাব থেকে দেশে টাকা পাঠাতে পারছেন। দক্ষিণ কোরিয়ার হানপাস ও জিমানির মতো ওয়ালেটভিত্তিক সেবার মাধ্যমে প্রবাসীরা মোবাইল ওয়ালেট থেকে সহজেই দেশে স্বজনদের বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারছেন। আবার ওয়ার্ল্ড রেমিট, ট্রান্সফার ওয়াইজ, রিয়া, গালফ এক্সচেঞ্জ, বাহরাইন ফিন্যান্সিং কোম্পানি (বিএফসি), ব্র্যাক সাজান, সিবিএল মানি ট্রান্সফার, অগ্রণী এক্সচেঞ্জ, এনবিএল এক্সচেঞ্জের মতো অর্থ স্থানান্তর প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সহজে বিকাশ হিসাবে টাকা পাঠানো যায়। দেশের নয়টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই অর্থ লেনদেন বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি হচ্ছে।

    বিকাশের মাধ্যমে দেশে প্রবাসী আয় বিতরণ শুরু হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ২০১৮ সালে বিকাশের মাধ্যমে আসে ১৩৪ কোটি টাকা। আর ২০২০ সালে আসে ১ হাজার ১৫১ কোটি টাকার বেশি প্রবাসী আয়।
    বিকাশে আসা প্রবাসী আয়ের অর্থ দেশের ২ লাখ ৭০ হাজার এজেন্টের কাছ থেকে তোলা যাচ্ছে। আবার ব্র্যাক, বেসিক, ফার্স্ট সিকিউরিটি, আইএফআইসি, যমুনা, মিডল্যান্ড, শাহজালাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সব এটিএম থেকেও বিকাশের টাকা তোলা যাচ্ছে। ২০১৮ সালে বিকাশের মাধ্যমে আসে ১৩৪ কোটি টাকা, ২০১৯ সালে যা বেড়ে দাঁড়ায় ২৭১ কোটি টাকার বেশি। আর ২০২০ সালে আসে ১ হাজার ১৫১ কোটি টাকার বেশি প্রবাসী আয়। #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ

    ঈদের আগে চাঙ্গা প্রবাসী আয়

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.