Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈশ্বিক কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি : বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল ২১, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চলতি অর্থবছরের আগামী মাসগুলোয় দেশের রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছে বাংলাদেশ ব্যাংক। তারা বলেছে, বৈশ্বিকভাবে উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হারের কারণে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিম্নমুখী। এছাড়াও ভূ-অর্থনৈতিক প্রভাবের কারণে এ খাতে অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে।

    গত মঙ্গলবার ১৬-০৪-২০২৪ কেন্দ্রীয় ব্যাংক থেকে তৈরি পোশাক খাতের ওপর প্রকাশিত এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা বলা হয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়, এ অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাবে। কারণ, পোশাক রপ্তানির আদেশ বাড়তে শুরু করেছে। রপ্তানি শিল্পের কাঁচামালের আমদানি আগে যেভাবে কমছিল, সেই গতি এখন কমেছে। আগে যেখানে ৩০ থেকে ৩৫ শতাংশ রপ্তানি শিল্পের কাঁচামাল আসছিল, এখন কমছে তুলনামূলক কম হারে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানি কমেছে ২০ শতাংশ। তবে ওই সময়ে এলসি খোলা ৮ শতাংশ বেড়েছে। আগে এলসি খোলার হারও কম ছিল।

    আন্তর্জাতিক খুচরা বিক্রেতা এবং প্রধান বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখনো করোনা ও বৈশ্বিক মন্দার ধকল কাটিয়ে উঠতে পারেনি। তবে তারা চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে পোশাকের বৈচিত্র্য এনে, রপ্তানি আদেশ ও পণ্য জাহাজীকরণের সময় বা লিড টাইম কমিয়ে দক্ষতা বাড়িয়ে এ খাতকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে গবেষণা করে পণ্যের মান আরও উন্নত করতে হবে। নতুন বাজারে প্রবেশ করতে হবে। দক্ষ কর্মীবাহিনী ও আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমে এ খাতকে এগিয়ে যেতে হবে।

    সাম্প্রতিক সময়ে ওভেন পোশাক রপ্তানি কিছুটা বাড়লেও নিটওয়্যার রপ্তানি কমেছে।

    বৈশ্বিকভাবে কাঁচামালের দাম বাড়ার সঙ্গে উৎপাদন খরচ বেড়েছে। এ জন্য ছোট ও দুর্বল কিছু কারখানা আপাতত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এছাড়া নির্দিষ্ট খরচ মেটানো এবং ঋণ পরিশোধের বাধ্যবাধকতার কারণে অনেক কারখানা বাধ্যতামূলকভাবে কম দামে পোশাক রপ্তানির প্রস্তাব দিচ্ছে। এতে গত অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আগের ত্রৈমাসিকের তুলনায় নিটওয়্যার রপ্তানিতে সামান্য কমেছে। তবে গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ওভেন পোশাক রপ্তানি দশমিক ২৬ শতাংশ কমেছে। কিন্তু নিটওয়্যার রপ্তানি ৯ শতাংশ বেড়েছে।

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    চ্যালেঞ্জ

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.