Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২০ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তারল্য সংকট বাড়ায় কলমানি মার্কেটেও উত্তাপ বাড়ছে

    মে ২৭, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণUpdated:মে ২৭, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংকগুলোর তারল্য সংকট বাড়ায় কলমানি মার্কেটেও উত্তাপ বাড়ছে। সাধারণত ঈদের আগে আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানিতে টাকার চাহিদা বাড়ে। সেই সঙ্গে বাড়ে সুদহারও।

    জানা গেছে, অর্থবছরের শেষ সময়ে সরকারের উন্নয়ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণের মাত্রা আগের চেয়ে বাড়িয়েছে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণের চাহিদাও আগের চেয়ে বাড়ছে। ফলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়লেও আমানত সেই হারে বাড়ছে না। এতে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে। আর এই তারল্য সংকট মেটাতে ব্যাংকগুলো ছুটছে কলমানি মার্কেটে। ফলে চাহিদা বাড়ছে কলমানিতে। ধারাবাহিকভাবে ধারের পরিমাণ বাড়ার পাশাপাশি বাড়ছে সুদহারও।

    ব্যাংকাররা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে আমানত তেমন বাড়ছে না। এ ছাড়া ডলার-সংকট মেটাতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করতে হচ্ছে, যার বিপরীতে ব্যাংক থেকে টাকা উঠে আসছে। এসব কারণে ডলারের পাশাপাশি বেশির ভাগ ব্যাংকে টাকার সংকট চলছে। এ ছাড়া ব্যাংক একীভূতকরণের উদ্যোগে অধিকাংশ গ্রাহক আস্থাহীনতায় ভুগছেন। ফলে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এ সময়ে কলমানির গড় সুদহার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা বর্তমানে ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতি মাসেই বাড়ছে এ সুদহার।

    জানা গেছে, কলমানিতে উচ্চ সুদ দিয়েও আশানুরূপ টাকা পাচ্ছে না ব্যাংকগুলো। এ অবস্থায় কোনো ব্যাংক যেন সংকটে না পড়ে, সে জন্য এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক রেপোসহ বিভিন্ন উপায়ে ধার দেওয়া বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন এখন ১৫ থেকে ২৪ হাজার কোটি টাকা ধার দিচ্ছে। এর বাইরে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংককে বিশেষ উপায়ে টাকা দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, গত বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) কলমানি বাজার থেকে প্রায় ২ হাজার ৮৫৯ কোটি টাকা ধার নিয়েছে বিভিন্ন ব্যাংক। এর গড় সুদহার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এক রাত বা এক দিনের ধারের জন্য এই সুদহার ধার্য করা হয়। এই সুদহারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলো মোট ২ হাজার ২০৭ কোটি টাকা ধার করেছে। তবে যেসব ব্যাংক কলমানি থেকে চার দিনের জন্য টাকা ধার করেছে, তাদের সুদ গুনতে হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। এ হারে ৮০ কোটি টাকা ধার করেছে দুটি ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, কলমানিতে বিভিন্ন মেয়াদে ধার দেওয়া হয়। ৯১ দিন, ৭ দিন, ৪ দিন, ২ দিন ও ১ দিনের মেয়াদে এ ধার দেওয়া-নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা ধার দেওয়া হয় এক দিনের মেয়াদে। বৃহস্পতিবার কলমানি বাজার থেকে এক দিনের জন্য ২ হাজার ২০৭ কোটি টাকা ধার করে বিভিন্ন ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ কোটি ধার দেওয়া হয় ৯০ দিনের মেয়াদে, যার গড় সুদহার ছিল ১২ শতাংশ।

    ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দিনের চাহিদা মেটাতে গিয়ে কোনো ব্যাংক তারল্যসংকটে পড়লে অন্য ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে ধার করে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ধার নেওয়ার এ ব্যবস্থা 'কলমানি' বাজার হিসেবে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এ বাজার থেকে ১ থেকে ৭ দিন মেয়াদে সবচেয়ে বেশি টাকা ধার করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে কিছুটা তারল্যসংকট তৈরি হয়েছে। এ সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিদিনই তাদের রেপো এবং এসএলএফের বিপরীতে টাকার জোগান দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ব্যাংকগুলো কলমানি বাজার থেকেও চড়া সুদে ধার করছে। ব্যাংকগুলোর এ সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.