Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সহায়তা করবে আইএফসি

    জুন ২০, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশ ও ভারতে টেকসই টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের সম্পদ দক্ষতা বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে এপিক গ্রুপের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানটি হংকংভিত্তিক বস্ত্র ও তৈরি পোশাক সরবরাহকারী বৈশ্বিক কোম্পানি এপিক গ্রুপকে ১০ কোটি ডলার ঋণ দিয়েছে। এর মধ্যে ৭ কোটি ডলার টেকসই-সংযুক্ত ও ৩ কোটি ডলার সবুজ ঋণ। এ অর্থায়ন বাংলাদেশে এপিক গ্রুপের সম্প্রসারণ এবং ভারতে একটি নতুন উৎপাদন কারখানা নির্মাণে সহায়তা করবে। এছাড়া এপিক গ্রুপ বাংলাদেশে তাদের ওয়াশিং ও তরল বর্জ্য পরিশোধন প্লান্টের উন্নতি এবং জ্বালানি ও পানি ব্যবহার কমানোর প্রযুক্তি ও সরঞ্জামে বিনিয়োগ করতে এ অর্থ ব্যবহার করবে। ১৯ জুন আইএফসি এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের বস্ত্র খাতে টেকসই উৎপাদন এবং এ খাতে সম্পদ ব্যবহারে দক্ষতা বাড়াতে আইএফসি বৈশ্বিক তৈরি পোশাক খাতের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান এপিক গ্রুপের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছে। এ অর্থায়ন উৎপাদন খাতে টেকসই-সংযুক্ত বৈশিষ্ট্যসহ আইএফসি এর প্রথম সবুজ ঋণ, যা এপিক গ্রুপকে বাংলাদেশ ও ভারতে ১০ হাজার ৫০০ জনের বেশি প্রত্যক্ষ এবং ১৭ হাজার জনের বেশি পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। তিনটি উচ্চাভিলাষী করপোরেট টেকসই কর্মক্ষমতা লক্ষ্যমাত্রার সঙ্গে এ অর্থায়ন সম্পর্কিত। এগুলো হলো উৎপাদন প্রক্রিয়ায় গ্রিনহাউজ গ্যাস নির্গমনের তীব্রতা কমানো, মিঠা পানির ব্যবহার কমানো এবং নিম্ন ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বস্ত্র খাত প্রতি বছর বিশ্বের মোট কার্বন নির্গমনে ছয় থেকে ৮ শতাংশ অবদান রাখে। যার মধ্যে এশিয়ায় প্রায় ৬০ শতাংশ অংশীদার। এ খাত বাংলাদেশে অর্থনৈতিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উৎস, যার মাধ্যমে রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে।

    এ বিষয়ে আইএফসি এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরের ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি বলেন, আইএফসি এশিয়াজুড়ে বস্ত্র ও পোশাক খাতে একটি শক্তিশালী ভ্যালু চেইনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই চর্চার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা বাড়াতে এপিক গ্রুপের মতো নেতৃত্বস্থানীয় তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহায়তায় আইএফসি এর অর্থায়ন বাংলাদেশ এবং ভারতের বস্ত্র খাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।

    এপিক গ্রুপের নির্বাহী চেয়ারম্যান রঞ্জন মাহতানি বলেন, ‘আইএফসি এর সঙ্গে অংশীদারত্ব অধিকতর টেকসই এবং উদ্ভাবনী বস্ত্র উৎপাদন শিল্পের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ●

    অকা/পোশি/ফর/সকাল/২০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আইএফসি

    এই বিষয়ে আরও সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের ছায়া
    দুশ্চিন্তায় বাংলাদেশের পোশাক রফতানি খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    কষ্টে থাকা মানুষের গল্প

    অফশোর ঋণে কর ফেরানোর ভাবনা

    চামড়াশিল্পে সংকটের ছায়া

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.