Author: অর্থকাগজ

অর্থকাগজ ডেস্ক

কাতারে যারা টিকিট কেটে বিশ্বকাপ ম্যাচ দেখবেন তাদের গতবারের রাশিয়া বিশ্বকাপের চেয়ে প্রায় ৩৪ শতাংশ বেশি খরচ করতে হচ্ছে। ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে ৮১২ ডলারে (প্রায় ৮৩,৪৫৩ টাকা)। সম্প্রতি এক সমীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

কেলার স্পোর্টসের সমীক্ষা বলছে, গতবার রাশিয়ায় সমর্থকরা সিটপ্রতি গড়ে ২৫৪ ডলার করে খরচ করেছেন। সেখানে কাতারে সিটপ্রতি লাগছে ৩৪০ ডলার করে, যা আগের আসরের চেয়ে ৩৩.৬ শতাংশ বেশি!

মিউনিখভিত্তিক স্পোর্টস আউটফিটার সম্প্রতি এক সমীক্ষায় দেখেছে, বিশ্বকাপে গত ২০ বছরের মধ্যে এবারের টিকিট সবচেয়ে ব্যয়বহুল। ফাইনালের টিকিটের দাম রাশিয়ার ফাইনালের চেয়ে ৫৯ শতাংশ বেশি।

গত ২০ বছরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্ব কাপেই টিকিটের জন্য সবচেয়ে কম ব্যয় হয় সমর্থকদের। ২০০৬ সালের সেই আসরে টিকিটপ্রতি গড় ব্যয় ছিল ১১৯ ডলার। আর বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টিকিটের গড় দাম ছিল ২৬৩ ডলার।

সমীক্ষায় বলা হয়, কাতার বিশ্ব কাপ সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আসর বলা হচ্ছে। ছয়টি নতুন স্টেডিয়াম নির্মাণ ছাড়াও তিনটি স্টেডিয়ামকে সম্পূর্ণরূপে সংস্কার করায় এ খাতে খরচ প্রায় ৩০০ কোটি ডলার। এছাড়া রাজধানী দোহায় নানা ধরনের অবকাঠামো তৈরি ও বৃদ্ধিতেও বিপুল অর্থ ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে যান চলাচলের নতুন রুট ও আন্তর্জাতিক স্টেডিয়াম সংস্কার। কাজেই কাতার বিশ্বকাপের টিকিট অন্য যেকোনো বিশ্বকাপের চেয়ে ব্যয়বহুল হওয়ায় এখানে বিস্ময়ের কিছু নেই। ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামীকাল, ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের। ফিফা গত মাসে জানায়, কাতারের আটটি স্টেডিয়ামের জন্য ৩০ লাখের মতো টিকিট বিক্রি হয়েছে। তখন মাত্র ৭ শতাংশ টিকিট বিক্রি বাকি ছিল। তবে টুর্নামেন্ট শুরু হলে আরো কিছু টিকিট পাওয়া যাবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফিফার টুর্নামেন্ট পরিচালক কলিন স্মিথ। কারণ ফিফার স্পন্সর ও ফিফার ফেডারেশন সদস্যরা তাদের কোটা পূরণের পর টিকিট ফেরত দেবে।

এবার টিকিট ক্রেতাদের মধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইংল্যান্ডের নাগরিকরা এগিয়ে রয়েছেন। আর হসপিটালিটি টিকিট কেনায় কাতারের পরই রয়েছে মেক্সিকো।

ফিফার অনুমতি ব্যতিরেকে বিশ্বকাপের টিকিট বিক্রি অদলবদলও শাস্তিযোগ্য অপরাধ এবং এজন্য সর্বোচ্চ আড়াই লাখ রিয়াল জরিমানা করা হবে।

একজন সমর্থক এক ম্যাচের সর্বোচ্চ ছয়টি টিকিট কিনতে পারবেন এবং টুর্নামেন্টে সর্বোচ্চ ৬০টি।বেশি টিকিট কিনে যাতে বর্ধিত দামে কালোবাজারে বিক্রি না করতে পারেন, সেটা নিশ্চিত করতেই এ আইন 

হয়েছে।  

উল্লেখ্য, এটা কাতার ও মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথম বিশ্বকাপ আয়োজন। ২৯ দিনের এ টুর্নামেন্টে ১২ লাখ বিদেশীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে ছোট্ট এ দেশটি অতিথিদের আতিথেয়তা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং বিদেশীদের থাকার বন্দোবস্ত করতে বাড়তি হোটেল রুম ও ঘরের ব্যবস্থাও করতে হচ্ছে।

অবশ্য অভিযোগ রয়েছে, কাতারি বাড়ি ও ফ্ল্যাট মালিকরা বেশি মুনাফার আশায় ভাড়াটিয়াদের বের করে দিয়ে বিশ্বকাপের পর্যটকদের কাছে ঘর ভাড়া দিচ্ছেন।

#

অকা/বিঅ/ বিকেল, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

...
Read More

অর্থকাগজ প্রতিবেদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে ৯টি...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

গত আগস্ট মাসে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করার পর থেকেই লাফিয়ে বাড়তে শুরু করে নিত্যপয়োজনীয় বিভিন্ন দ্রব্যের...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

এলসি খোলার ওপর নিষেধাজ্ঞা থাকলেও এর মান এবং পণ্যের প্রকৃত বাজারমূল্যের দিকে নজর রাখছে বাংলাদেশ ব্যাংক। যা হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার...

Read More

অর্থকাগজ ডেস্ক

বিশ্ব কাপ জয়ের মিশনে নামছে আর্জেন্টিনা। ২৩ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল মেসির দল। কাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলবেন এই...

Read More

অর্থকাগজ ডেস্ক

জি-৭ নেতৃস্থানীয় অর্থনীতির জোট জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গ্লোবাল শিল্ড নামে ২০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রকল্প চালু করেছে। ১৪...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

অবৈধ পথে প্রবাসী আয় দেশে আনাকে নিরুৎসাহিত করতে এ পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের পাঁচ হাজারের বেশি এজেন্টশিপ বাতিল করা হয়েছে। এবার এসব অবৈধ...

Read More

গত ১৪ নভেম্বর এফবিসিসিআই-এর সভাপতি, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান পৃষ্ঠপোষক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মোঃ জসিম...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

দেশে টানা তিন মাস কমেছে ব্যাংকের ক্রেডিট কার্ডে লেনদেন। তবে এ সময়ে বেড়েছে কার্ডের সংখ্যা। একই সময়ে ডেবিট কার্ডে লেনদেন বাড়লেও ক্রেডিট...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বোনাস শেয়ার অনুমোদনের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি জানিয়েছে, বার্ষিক...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

কিছুদিন আগেও করোনা মহামারির কবলে নাকাল হয়ে পড়েছিল গোটা বিশ্ব। তা এখন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ আবার নতুন করে সংকটে...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

দেশ এখনো করোনা মহামারির ক্ষতি ঠিকমতো পুষিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই সারা বিশ্ব যেখানে মন্দার আশঙ্কা করছে, সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরও...

Read More

বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর উদ্যোগে চট্টগ্রামে ১৩ নভেম্বর উধ্বর্তন কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

Read More

তারেক আবেদীন

বিজয় দিবসেই ঢাকার বুকে ছুটবে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল। এ কারণে প্রতিদিন উত্তরা থেকে আগারগাঁওয়ের পথে পরীক্ষামূলক চলাচল করছে রাজধানীবাসীর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল।

...
Read More

অর্থকাগজ প্রতিবেদন ● 

বীমা খাতের সকল অফিসের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন...

Read More

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বীমা গ্রাহকদের মাঝে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবির চেক প্রদান করেছে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড। 

সম্প্রতি কোম্পানির প্রধান...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

বাংলাদেশ ২৫ কোটি ডলার পাচ্ছে বিশ্ব ব্যাংক থেকে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২ হাজার ৬৭৫ কোটি টাকা।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায়...

Read More

অর্থকাগজ প্রতিবেদন  

শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন। ১৩ নভেম্বর দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি...

Read More

তৃতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ১৪৬তম পর্ষদ সভা ৬ নভেম্বর রাজধানীর দিলকুশাস্থ প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন...

Read More

অর্থকাগজ প্রতিবেদন

ব্যাংক, এমএফএস ও পিএসপির মধ্যে আন্তলেনদেন নিষ্পত্তির সুযোগ দিতে ‘বিনিময়’ নামে একটি নতুন একটি প্ল্যাটফর্ম করেছে বাংলাদেশ ব্যাংক। এই সেবার মাধ্যমে একটি...

Read More