সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোঃ লিঃ -এর মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকাস্থ সাউথ এশিয়া ইন্স্যুরেন্স-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সাউথ এশিয়া ইন্স্যুরেন্স -এর সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমা সুবিধার অর্ন্তভুক্ত থাকবে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম. এম. মনিরুল আলম তপন এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোঃ লিঃ -এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির, গ্রুপ বীমা বিভাগের প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা এবং এক্সিকিউটিভ অফিসার মোঃ কামরুল হাসান ও সাউথ এশিয়া ইন্স্যুরেন্স-এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ (অবলিখন/পুণঃবীমা/দাবি) জহিরুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হিসাব) এনামুল গণি চৌধুরী এবং কোম্পানির উপসচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির
অকা/সখবি/রাত, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version