দেশের পঞ্চম প্রজন্মের জীবন বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সঙ্গে ফার্মাসলিউশন বাংলাদেশ লিমিটেড এর সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির অধীনে ফার্মাসলিউশন বাংলাদেশ লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গ গ্রুপ বীমার সুবিধা ভোগ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এরআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহ্ জামাল হাওলাদার এবং ফার্মাসলিউশন বাংলাদেশ লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীখা/সখবি/রাত/২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

