Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ৭ চৈত্র, ১৪৩২ | ২১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

    অক্টোবর ৩০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস টানা ষষ্ঠ বছরের মত স্থান করে নিয়েছে। বৈশ্বিক ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড সম্মানজনক এ স্বীকৃতি প্রদান করে। স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ৯০.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সাল থেকে এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিকভাবে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে। 

    ইন্টারব্র্যান্ডের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের শক্তিশালী ব্র্যান্ড পারফরমেন্সের মূল কারণ হচ্ছে প্রতিষ্ঠানটি এর ব্যবসায়িক ইউনিটগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে গুরুত্ব দিয়েছে। ‘ইনোভেশন ফর অল’ এ লক্ষ্য নিয়ে স্যামসাং বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যক ক্রেতাদের এআই প্রযুক্তিকে সহজলভ্য করতে নিরলস কাজ করে যাচ্ছে।

    বিশেষ করে, কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে স্যামসাং প্রতিটি পণ্যের ধরন অনুযায়ী উপযোগী এআই প্রযুক্তি চালু করে বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। স্যামসাং এর টেলিভিশনে ভিশন এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি টিভি দেখার অভিজ্ঞতাকে আরও পারসোনালাইজড করে তুলেছে। পাশাপাশি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো পণ্যের ক্ষেত্রেও ধারাবাহিক উদ্ভাবন ও উন্নত এআই সক্ষমতার মাধ্যমে স্যামসাং বিশ্ববাজারে নিজেদের নেতৃত্বদায়ক অবস্থান বজায় রেখেছে। বিস্পোক এআই -এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়, উন্নত পারফরম্যান্স এবং ডিজাইনের নান্দনিকতার মাধ্যমে ক্রেতা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছে।

    পাশাপাশি, এ দুই প্রযুক্তিতেই রয়েছে স্মার্টথিংস, যা কানেক্টেড হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ক্রেতাদের জন্য উন্নত এআই অভিজ্ঞতা ও বিশেষ সব সুবিধা নিশ্চিত করছে।

    গ্যালাক্সি এআই প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মোবাইল এআই -এর ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে জোরদার করেছে স্যামসাং।  প্রতিষ্ঠানটি এ বছর ৪০ কোটি ডিভাইসে এই প্রযুক্তি চালুর লক্ষ্যে কাজ করছে, যা এই প্রযুক্তিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। বিভিন্ন অংশীদারদের সাথে উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে স্যামসাং ক্রেতাদের জন্য আরও ব্যক্তি বিশেষায়িত এআই অভিজ্ঞতা নিশ্চিত করেছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি স্যামসাং নক্সের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল খাতের সেরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।

    সম্মানজনক এ স্বীকৃতি নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং -এ আমরা বাংলাদেশের ক্রেতাদের জন্য অত্যাধুনিক এআই প্রযুক্তি নিশ্চিত করার পাশাপশি এবং তাদের দৈনন্দিন জীবনের মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ স্বীকৃতি আমাদের সে প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর ফলে, দেশজুড়ে ক্রেতাদের জন্য আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনকে আরও সহজলভ্য ও অর্থবহ করে তুলতে আমরা আরও অনুপ্রাণিত বোধ করব।”

    প্রতিটি ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু মূল্যায়নের ওপর ভিত্তি করে ইন্টারব্র্যান্ডের ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস’ তালিকা প্রস্তুত করা হয়। এক্ষেত্রে, ব্র্যান্ডের আর্থিক সক্ষমতা, ক্রেতাদের ওপরে এর প্রভাব এবং প্রতিযোগিতামূলক বাজারে এর সামর্থকে বিবেচনা করা হয়। ব্র্যান্ড ভ্যালু মূল্যায়নে এ স্বীকৃতি সবচেয়ে পুরানো, পাশাপাশি বৈশ্বিকভাবেই এ স্বীকৃতিকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে বিবেচনা করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
    অকা/পবা/সখবি/ই/বিকেল/৩০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

    ঈদ আগেই রেমিট্যান্সে জোয়ার

    ব্যাংক ও বীমার নিরাময়

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.