গতকাল (৩১ আগস্ট) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ১১তম বার্ষিক সাধারণ সভা (AGM) মালিবাগস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি,পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ার হোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল, ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান অর্থ কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ার হোল্ডার সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস।

সভায় শেয়ার হোল্ডাগণ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ এজেন্ডাসমূহ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন:

১. ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী।

২. ২০২৩ অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের মধ্যে ১০% নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন।

৩. ২০২৪ সালের জন্য কোম্পানির স্ট্যাটুটরি অডিটর নিয়োগ।

৪. ২০২৪ সালের জন্য কোম্পানির কমপ্লায়েন্স অডিটর নিয়োগ।

সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেয়ার হোল্ডারদের প্রতি তাঁদের আস্থা, বিশ্বাস ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, আর্থিক সুশাসন ও সর্বোচ্চ করপোরেট গভর্ন্যান্স মানদণ্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার হোল্ডাররাও কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়িক সাফল্য বৃদ্ধিতে তাঁদের আন্তরিক প্রচেষ্টা, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং দেশের বীমা খাতের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য।

সভা শেষে কোম্পানির অগ্রযাত্রায় শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের সহযোগিতা ও অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবী/সখবি/সকাল/১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 5 months আগে

Leave A Reply

Exit mobile version