Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গত বছরের শেষ তিন মাসে খেলাপি ঋণ কমেছে

    ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:০৯ পূর্বাহ্ণUpdated:ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:০৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের ব্যাংক খাতে ২০২৩ সালের শেষ তিন মাস অক্টোবর-ডিসেম্বরে খেলাপি ঋণ কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এর বড় কারণ হলো, এ সময়ে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি পরিমাণ ঋণ পুনঃ তফসিল করেছে। আবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেও এ সময়ে অনেক প্রার্থী ঋণ নবায়ন করেন। এ ছাড়া উল্লেখযোগ্য পরিমাণ ঋণ অবলোপন করেছে ব্যাংকগুলো। ফলে বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ কমেছে।
    তবে অক্টোবর-ডিসেম্বরে কমলেও সার্বিকভাবে ২০২৩ সালে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ কমার ঘটনা নতুন নয়। ব্যাংকগুলো কাগুজে মুনাফা দেখাতে এই সময়ে বছরের অন্য সময়ের তুলনায় বেশি ঋণ নিয়মিত করার পাশাপাশি নানা ধরনের পন্থা অবলম্বন করে থাকে
    ব্যাংকাররা বলছেন, মুনাফা বাড়ানোর জন্য ব্যাংকগুলো গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বেশি পরিমাণ ঋণ নিয়মিত করেছে। কারণ, খেলাপি ঋণের পরিমাণ বেশি হলে ব্যাংকের মুনাফা থেকে অধিক হারে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়। ঋণ নিয়মিত করা হলে ব্যাংকগুলোর তারল্যসংকটও কিছুটা কমে।
    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় নেমেছে, যা বিতরণ করা ঋণের ৯ শতাংশ। এর আগে সেপ্টেম্বরের শেষে এই পরিমাণ ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। আর জুনে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫৬ হাজার কোটি ৩৯ টাকা। গত বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছিল ২৪ হাজার ৪১৯ কোটি টাকা, যা ছিল এই খাতের বিতরণ করা মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশ।
    ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা। এখন তা প্রায় দেড় লাখ কোটি টাকা। অর্থাৎ গত ১৫ বছরে খেলাপি ঋণ প্রায় সাড়ে ছয় গুণ বেড়েছে।
    এদিকে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের যে হিসাব দিচ্ছে, তা-ও আবার প্রকৃত তথ্য নয়। কারণ, প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশি। মামলার কারণে অনেক ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। আবার অবলোপন করা ঋণও খেলাপি হিসাবে নেই।
    এদিকে জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। এর ফলে খেলাপিদেরও ঋণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগে একটি ব্যবসায়ী গ্রুপের কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে তাদের অন্য প্রতিষ্ঠানগুলোর ঋণ পাওয়ার সুযোগ ছিল না। নতুন আইনে সেই সুযোগ রাখা হয়েছে।
    খেলাপি ঋণসংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, অগ্রণী ও পূবালী ব্যাংক ছাড়া বেশির ভাগ ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে কমেছে। আলোচ্য সময়ে পদ্মা ব্যাংকে খেলাপি ঋণ কমে প্রায় অর্ধেকে নেমেছে। এ সময়ে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে সিটি, মার্কেন্টাইল, ট্রাস্ট, রূপালী, ঢাকা, ডাচ্‌–বাংলা, এক্সিম, এনসিসি, আইএফআইসি, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবিসি, যমুনা, মেঘনা, উত্তরা, ইউসিবি, মিডল্যান্ড, মধুমতি ব্যাংক ও ব্যাংক এশিয়াসহ কয়েকটি প্রতিষ্ঠান।
    জানা গেছে, রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর খেলাপি গত ডিসেম্বরে কিছুটা কমে ৬৫ হাজার ৭৮১ কোটি টাকায় নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৬৫ হাজার ৭৯৭ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ডিসেম্বরে কমে ৭০ হাজার ৯৮১ কোটি টাকায় নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮১ হাজার ৫৩৭ কোটি টাকা।
    এদিকে বিশেষায়িত ব্যাংকগুলোয় ডিসেম্বরে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি টাকা, যা আগে ছিল ৪ হাজার ৭৭৭ কোটি টাকা।

    অকা/ব্যাংখা/সকাল/১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ব্যাংক খাতে লাফিয়ে বাড়ছে খেলাপির অঙ্ক

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.