পবিত্র রমজান মাসকে ঘিরে দেশজুড়ে জমে উঠেছে ঈদ বাজার। পোশাক, জুতা ও অন্যান্য গৃহস্থালি পণ্যের পাশাপাশি এবারও রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনায় বেড়েছে ক্রেতাদের আগ্রহ।

বাজার সংশ্লিষ্টদের মতে, রমজান শুরু হওয়ার পর থেকেই খাদ্য সংরক্ষণ, ইফতার ও সেহরির প্রস্তুতি এবং অতিথি আপ্যায়নের কারণে অনেক পরিবার নতুন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেয়। ফলে এই সময়টিকে ফ্রিজ বিক্রির অন্যতম প্রধান মৌসুম হিসেবে ধরা হয়। এই বাড়তি চাহিদার বড় অংশ জুড়েই রয়েছে দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিক্রয় সংশ্লিষ্টরা জানান, ক্রেতারা এখন শুধু একটি ফ্রিজ নয়; বরং বিদ্যুৎ সাশ্রয়ী, নির্ভরযোগ্য, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং নান্দনিক ডিজাইনের পণ্য খুঁজছেন। এই চাহিদার জায়গাতেই ওয়ালটন ফ্রিজের জনপ্রিয়তা বাড়ছে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, রমজানে পরিবারভিত্তিক খাদ্য সংরক্ষণের প্রয়োজন বাড়ায় অনেকেই পুরোনো ফ্রিজ বদলে নতুন ফ্রিজ কিনছেন। ফলে প্রতিবছরই এই সময়ে ফ্রিজের চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক জানান, ঈদের আগে বেতন ও উৎসব বোনাস পাওয়ায় অনেক ক্রেতা এই সময়টিকে নতুন ফ্রিজ কেনার জন্য বেছে নেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে রোজার ঈদ ও কোরবানির ঈদ—এই দুই মৌসুমেই সারা বছরের মোট ফ্রিজ বিক্রির বড় অংশ সম্পন্ন হয়।

তিনি বলেন, উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্য পারফরম্যান্স, বিদ্যুৎ সাশ্রয়ী বৈশিষ্ট্য, দ্রুত বিক্রয়োত্তর সেবা এবং আধুনিক ডিজাইনের কারণে ক্রেতাদের কাছে ওয়ালটন ফ্রিজের গ্রহণযোগ্যতা বাড়ছে। নতুন মডেলগুলোতে এআই ডক্টর, আইওটি কানেক্টিভিটি, ইনভার্টার প্রযুক্তি, ডুয়াল টেম্পারেচার কন্ট্রোল, কনভার্টিবল মোড, বড় ডিসপ্লে ও ওয়াটার ডিসপেনসারসহ নানা স্মার্ট ফিচার যুক্ত হয়েছে।

ঈদ উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইনে ফ্রিজ কিনে ক্রেতারা ফ্রি পণ্য ও বিভিন্ন নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এছাড়া ‘সংযমে সাশ্রয়’ ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর ও ফ্রিজারে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘ঈদ ও উইকেন্ড স্পেশাল’ অফারে অনলাইনে নির্দিষ্ট মডেলের ফ্রিজ ও ফ্রিজার সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনা যাচ্ছে।

বর্তমানে ওয়ালটনের রেফ্রিজারেশন ক্যাটাগরিতে ডাইরেক্ট কুল, নো-ফ্রস্ট, ফ্রিজার ও বেভারেজ কুলারসহ একাধিক সেগমেন্ট রয়েছে। বিভিন্ন আয়ের ক্রেতাদের জন্য ৫০ লিটার থেকে ৬৬০ লিটার পর্যন্ত ধারণক্ষমতার তিন শতাধিক মডেলের ফ্রিজ বাজারে রয়েছে, যার দাম শুরু হয়েছে ১৫ হাজার ৬৯০ টাকা থেকে। খবর বিজ্ঞপ্তির

অকা/পবা/সখবি/সকাল/১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version