Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জেড ক্যাটেগরি নিয়ে নতুন নির্দেশনা সংকট তৈরি করবে

    মে ৫, ২০২৪ ৫:২১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    শেয়ার বাজারসংক্রান্ত বিদ্যমান আইন লঙ্ঘনের কারণে তালিকাভুক্ত কোম্পানিকে জেড’ ক্যাটেগরিভুক্ত করতে গত ১৫ ফেব্রুয়ারি জারি করা এক আদেশের মাধ্যমে স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দিয়ে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে এ জন্য পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। এখন কমিশন বলছে, এ ধারায় স্টক এক্সচেঞ্জ কোন কোম্পানিকে জেড’ ক্যাটেগরিভুক্ত করতে সুপারিশ করবে, আর কোনটির ক্ষেত্রে করবে না, তা কেস টু কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। গত ২৯ এপ্রিল ডিএসই ও সিএসইকে দেওয়া এক চিঠিতে সংস্থাটি এমন নির্দেশনা দিয়েছে। এ নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।

    বিএসইসির এমন নির্দেশনার কারণে একই অপরাধে দু’জনকে দুই রকম শাস্তির ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএসইর এক পরিচালক। তিনি বলেন, কাকে শাস্তি দিতে বলব, আর কার জন্য বলব না, তা বিনিয়োগকারীরা কী করে বুঝবেন। এটা না বুঝলে তারা কী করে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। একেক কোম্পানির ক্ষেত্রে একেক সিদ্ধান্ত নিলে স্টক এক্সচেঞ্জকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিতর্কিত করবে।

    এদিকে বিএসইসি সূত্র জানিয়েছে, গত ২৫ এপ্রিল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদ জরুরি সাক্ষাৎ করে গত ১৫ ফেব্রুয়ারির আদেশের ২ নম্বর ধারার সংশোধন চেয়েছিল। এর পর নতুন নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে সমস্যা থাকলে ফের সংশোধন করে দেওয়া হবে।
    ডিএসইর একাধিক পরিচালক সমকালকে জানান, জেড ক্যাটেগরি ইস্যুতে ১৫ ফেব্রুয়ারির আদেশ কী সমস্যা তৈরি করেছে, সে বিষয়ে বিএসইসির চেয়ারম্যানকে বোঝানো হয়েছে। ওই আদেশ বাস্তবায়ন করতে গেলে বিদ্যমান ৫৫টি কোম্পানির সঙ্গে নতুন করে আরও ১০০টি কোম্পানিকে জেড ক্যাটেগরিভুক্ত করতে হবে। অবিলম্বে এ আদেশ সংশোধন করা দরকার। অন্যথায় তালিকাভুক্ত অর্ধেকের বেশি কোম্পানির শেয়ারকে জেড ক্যাটেগরিভুক্ত করা হলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাবে।

    ডিএসইর এক পরিচালক বলেন, গত ২৪ এপ্রিল ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ বিএসইসির আদেশ পরিপালন করতে ৯০টির বেশি কোম্পানিকে জেড ক্যাটেগরিভুক্ত করতে প্রস্তাব দেয়। পর্ষদ তা পর্যালোচনা করে দেখতে পায়, সময়মতো লভ্যাংশ বিতরণ না করার দায়ে ২৫টি কোম্পানিকে এবং বার্ষিক তালিকাভুক্তি ফি না দেওয়ার কারণে ১২টি কোম্পানিকে জেড ক্যাটেগরিভুক্ত করতে হবে। প্রথম কারণটি যৌক্তিক হলেও দ্বিতীয় কারণে স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানিকে জেড ক্যাটেগরিভুক্ত করতে চায় না। কিন্তু বিএসইসির আদেশ বহাল থাকলে তা না করে উপায় নেই।
    এখন কেস টু কেস’ সিদ্ধান্ত নিতে হলে তা নতুন সংকট তৈরি করবে– এমন শঙ্কা প্রকাশ করে একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তা বলেন, কোন আইন লঙ্ঘনের কারণে কোন কোম্পানি জেড ক্যাটেগরিতে যেতে পারে, তা জানা বিনিয়োগকারীদের অধিকার। এটা না হলে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত গ্রহণে হিমশিম খাবেন। কমিশনের এমন আইন করা উচিত না, যার প্রয়োগ নিয়ে ধোঁয়াশা থাকবে।
    ডিএসইর এক পরিচালক বলেন, আমরা বিএসইসিকে অনুরোধ করেছিলাম বিষয়টি সহজ করতে এবং বিনিয়োগকারীবান্ধব করতে। অথচ ফল এসেছে উল্টো। নতুন নির্দেশনার বিষয়টি যে সংকট তৈরি করবে, সে বিষয়টিও বিএসইসির চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এটিও শিগগিরই সংশোধন করে দেওয়া হবে।

    অকা/পুঁবা/সৈই/সকাল/৫ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    জেড ক্যাটাগরি পূঁজি বাজার শেয়ার বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.