দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে। একই সঙ্গে কোম্পানিটি বিনিয়োগ এবং দাবি পরিশোধের হারও বেড়েছে। প্রবৃদ্ধির পরিসংখ্যান চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত।
ঊপাত্ত অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ৩২ লাখ টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ৩ কোটি ১৫ লাখ টাকা বা ৩৮.৪৭ শতাংশ বেড়েছে।
২০২৪ সালে বীমা কোম্পানিটির সংগৃহীত মোট প্রিমিয়ামের মধ্যে ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৮ লাখ টাকা। এ ছাড়াও নবায়ন সংগ্রহ ৩৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৬৪ লাখ টাকা এবং গ্রুপ বীমার প্রিমিয়াম ৬ শতাংশ বেড়ে ৯০ লাখ টাকা দাঁড়িয়েছে।
জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগও বেড়েছে ২৭.১৬ শতাংশ। ২০২৪ সালের প্রথম ৬ মাসে কোম্পানিটি ৩ কোটি ২৪ লাখ টাকা নতুন বিনিয়োগ করেছে। এর আগে ২০২৩ সালের প্রথমার্ধে অর্থাৎ ৬ মাসে কোম্পানিটির এই নতুন বিনিয়োগ ছিল ২ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ ২০২৩ সালের প্রথমার্ধের তুলনায় ২০২৪ সালের প্রথমার্ধে কোম্পানিটির বিনিয়োগ বেড়েছে প্রায় ৭০ লাখ টাকা।
একইভাবে বীমা দাবি পরিশোধেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে জেনিথ ইসলামী লাইফ। ২০২৩ সালের প্রথম অর্ধবার্ষিকের চেয়ে ২০২৪ সালের প্রথম অর্ধবার্ষিক তথা জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটি প্রায় ৬৫ লাখ টাকা বা ১৮.৮৮ শতাংশ বেশি বীমা দাবি পরিশোধ করেছে।
পুঁজি বাজারে মূলধন সংগ্রহের জন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আবেদন করেছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অর্থকাগজকে জানান, শিগগিরই আমরা কোম্পানির আইপিএল মাধ্যমে পুঁজি বাজারে যুক্ত হবো। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/ বিকেল, ৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version