Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অক্টোবরে রপ্তানি কমলেও তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে

    নভেম্বর ৩, ২০২২ ৫:৫৯ পূর্বাহ্ণUpdated:নভেম্বর ৩, ২০২২ ৫:৫৯ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সার্বিকভাবে রপ্তানি আয় কমলেও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, অক্টোবর মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাতের আয় ৩ শতাংশ বেড়েছে। এ পরিসংখ্যান অবাক করেছে আরএমজি মালিকদেরও।

    ইপিবির প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মহামারির পর পোশাক রপ্তানির ১৩ মাসের পুনরুদ্ধার ও আশাব্যঞ্জক প্রবৃদ্ধির পর, চলতি ২০২২-২৩ অর্থবছরের অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় দেশের সামগ্রিক রপ্তানি আয় ৭.৮৫ শতাংশ কমে ৪.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের এই সময় সার্বিক রপ্তানি আয় ছিল ৪.৭২ বিলিয়ন ডলার।

    তবে অক্টোবরে পোশাক খাতের রপ্তানি আয় ৩.৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২১-২২ অর্থবছরের অক্টোবরের ৩.৬৫ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

    পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হিমায়িত ও জীবন্ত মাছ এবং চিংড়ি রপ্তানিসহ অন্যান্য প্রধান খাতের আয় কমেছে।

    ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ এসেছে পোশাক খাত থেকে। তাই পোশাক খাত ভালো করলে রপ্তানি আয়ও হৃষ্টপুষ্ট হয়।

    অন্তত ২০ জন নেতৃস্থানীয় রপ্তানিকারকের সঙ্গে কথা বললে, সবাই এই পরিসংখ্যান দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এই রপ্তানিকারকদের দাবি, তাদের প্রত্যেকের কারখানা গত বছরের একই মাসের তুলনায় ৩০ শতাংশ কম সক্ষমতায় চলছে।
    বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, অক্টোবরে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমতে পারে।

    এছাড়া কাস্টমসের তথ্যের ভিত্তিতে বিজিএমইএ আরও বলেছে যে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত পোশাক রপ্তানি ১৯ শতাংশ কমেছে।

    বিজিএমইএর ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বলেন, 'অক্টোবরের রপ্তানির তথ্য সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। একজন রপ্তানিকারক হিসাবে বলতে পারি, আমার কোম্পানি [ওয়েল গ্রুপ] গত দুই মাস ধরে গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কম সক্ষমতায় চলছে, যা আগামী জানুয়ারি পর্যন্ত চলতে পারে।'

    তিনি আরও জানান, ক্রেতাদের অনুরোধের কারণে তাকে ২০ শতাংশ পণ্যের শিপমেন্ট আটকে রাখতে হয়েছে।

    'ওয়্যারহাউসে ফাঁকা জায়গা নেই বলে এখন আমরা ক্রেতাদেরকে বিলম্বে অর্থ প্রদানের শর্তে পণ্যগুলো রিসিভ করার জন্য অনুরোধ করছি,' বলেন তিনি।

    দেশের অন্যতম বৃহৎ স্পিনিং মিল এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, এ বছরের অক্টোবরে তার কারখানার উৎপাদন সক্ষমতার ৫০ শতাংশ হয়েছে, বিক্রিও ৫০ শতাংশ ছিল।

    তৈরি পোশাক রপ্তানিকারক কুতুবউদ্দিন আহমেদ বলেন, অক্টোবরে আরএমজির প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ার কথা ছিল না। তবে তথ্যটি যেহেতু ইপিবি দিয়েছে, তাই এর ব্যাখ্যাও তারাই আরও ভালোভাবে দিতে পারবে। অবশ্য ইপিবি বলছে, তাদের তথ্যে কোনো ভুল নেই।

    তথ্যটি প্রস্তুতের সঙ্গে যুক্ত ইপিবির একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এনবিআর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা এই পরিসংখ্যান তৈরি করেছেন। তিনি বলেন, তাদের দিক থেকে ভুল নেই, এনবিআরের তথ্যে যদি কোনো ভুল না থেকে থাকে।

    এনবিআরের একজন কর্মকর্তা প্রকাশ না করার শর্তে বলেন, এনবিআর তাদের সমস্ত ট্রেড ডেটা অ্যাসাইকুডাওয়ার্ল্ড নামের একটি সফটওয়্যারে সংরক্ষণ করে। 'সফটওয়্যারের তথ্য আমরা ইপিবিতে পাঠাই। সেখানে ভুল হওয়ার কথা নয়।'

    এ বিষয়ে জানতে বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসানের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

    নারায়ণগঞ্জভিত্তিক নিট পোশাক কারখানা এমবি নিট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম জানান, তার কারখানায়ও রপ্তানি কমেছে।

    দেশের অন্যতম বৃহত্তম আরএমজি রপ্তানিকারক স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলামও জানিয়েছেন যে অক্টোবরে তাদের নিয়মিত রপ্তানির চেয়ে ২০-২৫ শতাংশ কম রপ্তানি হয়েছে।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান ইপিবির পরিসংখ্যান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    তিনি অবশ্য বলেছেন যে অক্টোবরে তার কারখানা থেকে রপ্তানি ৩০ শতাংশ কমেছে। সেইসঙ্গে তার খাতের আরও ১০০ রপ্তানিকারকের রপ্তানি আগের মাসের তুলনায় কমেছে বলে জানান তিনি।

    জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক (হোম) রাশেদ মোশাররফ বলেন, ইউরোপীয় ইউনিয়নে অর্থনৈতিক মন্দার কারণে রপ্তানি ৩০ শতাংশ কমেছে এবং ক্রেতাদের পূর্বাভাস অনুযায়ী আগামী জানুয়ারি পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঊর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ এবং ইয়াংফরেভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব চৌধুরী উভয়েই অবশ্য জানিয়েছেন, অক্টোবরে তাদের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

    রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

    ইপিবির তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩.৯৫ বিলিয়ন ডলার হয়েছে। গত মাসে শিল্প নেতারা নেতিবাচক প্রবৃদ্ধির যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাকে মিথ্যা প্রমাণ করেছে এই প্রবৃদ্ধি।

    গত বছরের জুলাই-অক্টোবর মেয়াদে আরএমজি রপ্তানি থেকে দেশের আয় হয় ১২.৬২ বিলিয়ন ডলার।

    টানা ১৩ মাস প্রবৃদ্ধির পর গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে পোশাক রপ্তানিতে ৭.৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

    এই খাতের প্রধান গন্তব্যগুলোতে রেকর্ড মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে পোশাকের চাহিদা কমে যাওয়াই এই পতনের প্রধান কারণ।

    ইপিবির তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ২০২১-২২ অর্থবছরের একই সময়ের ১৫.৭৫ বিলিয়ন ডলার থেকে ৭.০১ শতাংশ বেড়ে ১৬.৮৫ বিলিয়ন ডলার হয়েছে।

    ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরে পোশাক রপ্তানি ২০২১-২২ অর্থবছরের একই সময়ের ১২.৬২ বিলিয়ন ডলার থেকে ১০.৫৫ শতাংশ বেড়ে ১৩.৯৫ বিলিয়ন ডলার হয়েছে।

    ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.০৮ শতাংশ বেড়ে ৬.২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরে নিট পোশাক থেকে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭.১৪ শতাংশ বেড়ে ৭.৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরে হোম টেক্সটাইল রপ্তানি থেকে আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.১৮ শতাংশ বেড়ে ৪৩৪.১৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    ইপিবির তথ্য বলছে, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয়ও ১৭.৪২ শতাংশ বেড়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় কৃষিপণ্য থেকে আয় কমেছে ২৩.৮১ শতাংশ, পাট ও পাটজাত পণ্য থেকে আয় কমেছে ১.৯৬ শতাংশ, হিমায়িত ও জীবন্ত মাছ থেকে আয় কমেছে ২৩.৭৮ শতাংশ এবং প্রকৌশল পণ্য থেকে আয় কমেছে ৪৭.৬৬ শতাংশ।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউট অভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স একসঙ্গে কমে যাওয়াটা বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ না বাড়া পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হবে না। বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেতে শীতের শেষ পর্যন্ত লেগে যাবে বলে মন্তব্য করেন মনসুর।

    রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অক্টোবরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে নেতিবাচক ধারা দেখাটা প্রত্যাশিতই ছিল।

    তিনি বলেন, প্রবৃদ্ধি খুব একটা কমেনি, কারণ গত বছরের অক্টোবরে রপ্তানি আয়ে বড় উল্লম্ফন হয়েছে এবং সর্বকালের সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে।

    #

    অকা/ব্যাংখা/ বিকেল, ৩ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    অক্টোবরে রপ্তানি কমলেও তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.