Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমানত কমেছে বেড়েছে ঋণ

    আগস্ট ১৪, ২০২২ ১২:২১ অপরাহ্ণUpdated:আগস্ট ১৪, ২০২২ ১২:২১ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংকগুলোতে আমানতের চেয়ে ঋণ বেড়েছে বেশি হারে। গত জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। অথচ একই সময়ে ঋণ বেড়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমানতের প্রবৃদ্ধির গতি কমে গেছে বলে ব্যাংকাররা ধারণা করছেন।

    ব্যাংকাররা জানান, করোনার কারণে দীর্ঘ স্থবিরতার পর অর্থনীতিতে চাহিদা বাড়ছিল। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাজারে পণ্যমূল্য অনেক বেড়ে গেছে। বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এর ফলে আগের মতো অনেকে সঞ্চয় করতে পারছেন না। একটি অংশ আমানত ভেঙে সংসারের বাড়তি ব্যয় সামলাচ্ছেন।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকগুলোর মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৪৭১ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে ১১ লাখ ২ হাজার ৬৫১ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট আমানতের ৬৭ দশমিক ৮৮ শতাংশ। রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ ৪ লাখ ৯ হাজার ৩১৫ কোটি টাকা বা ২৫ দশমিক ২০ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোতে রয়েছে ৬৮ হাজার ৫১৭ কোটি টাকা বা ৪ দশমিক ২২ শতাংশ। বিশেষায়িত দুই ব্যাংকের রয়েছে ৪৩ হাজার ৯৮৭ কোটি টাকা বা ২ দশমিক ৭১ শতাংশ। একই সময়ে ব্যাংক খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ২০ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের ব্যাংকগুলোর ঋণ ৯ লাখ ৮২ হাজার ৫৭৪ কোটি টাকা বা ৭৪ দশমিক ৩৯ শতাংশ। পর্যায়ক্রমে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকের ১৯ দশমিক ৭০ শতাংশ, বিদেশি ব্যাংকের ৩ দশমিক শূন্য ৮ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকের ২ দশমিক ৮৩ শতাংশ ঋণ রয়েছে।

    ব্যাংকগুলো ১০০ টাকা আমানতের বিপরীতে কতটুকু পরিমাণ ঋণ দিতে পারবে তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান নিয়মে ১০০ টাকা আমানতের বিপরীতে প্রচলিত ধারার একটি ব্যাংক ৮৭ টাকা ঋণ দিতে পারে। ইসলামী ধারার ব্যাংক দিতে পারে ৯২ টাকা। গত জুন পর্যন্ত ব্যাংক খাতের ঋণ- আমানত অনুপাত দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৭৭ শতাংশ। বেসরকারি খাতের ব্যাংকগুলোর অনুপাত দাঁড়িয়েছে ৮০ দশমিক ৭৩ শতাংশ। রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকের ৬১ দশমিক ৬২ শতাংশ, বিশেষায়িত ব্যাংকের ৭৬ দশমিক ৫৫ এবং বিদেশি ব্যাংকের ৫৫ শতাংশ।

    জানা যায়, বাংলাদেশ ব্যাংক খাতের চারটি আর্থিক সূচকের ভিত্তিতে ১০টি ব্যাংক চিহ্নিত করে নিবিড় তদারকির আওতায় নিয়েছে। যে চারটি সূচকের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে তার মধ্যে রয়েছে ঋণ-আমানত অনুপাত, খেলাপি ঋণ পরিস্থিতি, মূলধন পর্যাপ্ততা ও প্রভিশন ঘাটতি। সামগ্রিকভাবে ব্যাংক খাতের ঋণ-আমানত অনুপাত পরিস্থিতি নির্ধারিত সীমায় থাকলেও ছয়টি ব্যাংক নির্ধারিত সীমার ওপরে রয়েছে। এ তালিকায় থাকা ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ১০২ দশমিক ২৮ শতাংশ রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের। বেসিক ব্যাংকের রয়েছে ৮৯ দশমিক ১৪ শতাংশ।

    গত জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বেড়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। সাম্প্রতিক কোনো মাসে এত বেশি ঋণ প্রবৃদ্ধি হয়নি। আবার ২০২১-২২ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে রেকর্ড ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নেয় সরকার। সঞ্চয়পত্রের মাধ্যমে এসেছে মাত্র ১৯ হাজার ৯১৫ কোটি টাকা। চলতি অর্থবছর ব্যাংক থেকে আরও ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এসব কারণে ঋণ বেড়েছে। এর মধ্যে শুধু গত অর্থবছর ৭৬২ কোটি ১৭ লাখ ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে ৭৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে উঠে গেছে। ডলার বিক্রি এখনও অব্যাহত আছে। সব মিলিয়ে টাকার বাজারেও টান শুরু হয়েছে। পরিস্থিতি সামলাতে এখন ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রচুর ধার করছে।

    #

    অকা/ব্যাংখা/ দুপুর, ১৩ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    আমানতের কমেছে বেড়েছে ঋণ

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.