সহনশীলতা, পুনরুদ্ধার ও নবজাগরণ নতুন মোটো হিসেবে নিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকে শুরু হয়েছে ‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে’ শীর্ষক ক্যাম্পেইন।
৩১ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মো. মোরশেদ আলম খন্দকার ও মো. আনোয়ার হোসেন, এফসিএ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাতসহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ঢাকাস্থ শাখার ব্যবস্থাপকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম বলেন, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত দুই মাসে ১ হাজার ৭৫ কোটি টাকা রিকভারি হয়েছে এবং এই ক্যাম্পেইনকালীন সময়ে আরও ৫ হাজার কোটি টাকার ঋণ আদায়ের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিপোজিট আহরণেরও যে ল্যমাত্রা নেওয়া হয়েছে তা অর্জিত হলে ব্যাংকের তারল্য সংকট কেটে যাবে। ক্যাম্পেইনের ল্যমাত্রা অর্জনের পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে তার অবস্থান আরো সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, ক্যাম্পেইনে একসাথে রিকভারি ও ডিপোজিট মবিলাইজেশনের উপর গুরুত্বরোপ করা হয়েছে যা খুবই ইতিবাচক। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/ফর/সন্ধ্যা/৩১ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

