Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    জুলাই ২৪, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণUpdated:জুলাই ২৪, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    উৎসে কর (উইথহোল্ডিং ট্যাক্স) তদারকি জোরদারের অংশ হিসেবে কর কর্মকর্তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ, হিসাবপত্র ও ডিজিটাল তথ্য পরীক্ষা, এমনকি প্রয়োজন হলে নথিপত্র জব্দ করার ক্ষমতা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নির্দেশনার বিরুদ্ধে সরব হয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। তারা এই নির্দেশনা অবিলম্বে স্থগিত বা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

    এ লক্ষ্যে বুধবার (২২ জুলাই) এনবিআর চেয়ারম্যানের কাছে যৌথভাবে চিঠি দিয়েছে দেশের শীর্ষ আটটি চেম্বার ও ব্যবসায়ী সংগঠন। তাদের দাবি, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা কার্যকরের বিষয়ে ব্যবসায়ী সমাজকে আগে থেকে অবহিত না করেই এ ধরনের নির্দেশনা জারি করায় উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে অযাচিত ভীতি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    চিঠিতে স্বাক্ষর করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম।

    চিঠিতে বলা হয়, গত ১৯ জুলাই এনবিআর আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আলোকে কর কর্মকর্তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক নথিপত্র সরেজমিনে পরিদর্শনের বিষয়ে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা ব্যবসায়ী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে বিজ্ঞপ্তির শেষ অংশ থেকেই স্পষ্ট হয় যে, আইনের এ ধারার বাস্তব প্রয়োগ এখনো শুরু হয়নি এবং দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই এ বিষয়ে পর্যাপ্তভাবে অবগত নন।

    তাদের ভাষ্য, এনবিআরের এ উদ্যোগের পর উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে আকস্মিকভাবে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী সমাজ সবসময় কর ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায্যতাকে সমর্থন করে। তবে কর আদায়ে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে উদ্যোক্তা ও কর কর্মকর্তাদের মধ্যে আস্থাভিত্তিক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠে।

    চিঠিতে আরও বলা হয়, বর্তমান সরকারের ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন করতে হলে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকার ও ব্যবসায়ী সমাজকে পারস্পরিক আস্থার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।

    ব্যবসায়ী নেতারা আরও উল্লেখ করেন, কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী করপোরেট তথ্যের গোপনীয়তা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ অনুযায়ী বিনিয়োগ সুরক্ষা এবং সংবিধানের ৩১ ও ৪২ অনুচ্ছেদে বর্ণিত নাগরিকের আইনগত অধিকার বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা প্রয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তাই ব্যবসায়ী সমাজে সৃষ্ট উদ্বেগ দূর করতে এনবিআরের বিজ্ঞপ্তি অবিলম্বে স্থগিত বা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    উৎসে কর ক্যাশলেস পদ্ধতির দিকে যাচ্ছে এনবিআর সরকার

    এই বিষয়ে আরও সংবাদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.