Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ পরিশোধে বিশেষ ছাড় চান ব্যবসায়ীরা

    জুলাই ৩০, ২০২৪ ৪:৪৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের তফসিলি ব্যাংকগুলোর তারল্য সংকটের মধ্যে ব্যবসায়ীরা সব ধরনের ঋণ পরিশোধে বিশেষ ছাড় চাইছেন। ব্যবসায়ীদের এমন সুবিধা দেওয়া হলে ব্যাংকগুলোর জন্য তারল্য পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন ব্যাংকারা। 

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা থাকায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক লোকসান গুনতে হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে পণ্য আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার কারণে তারা ঋণ পরিশোধে এমন সুবিধা চাইছেন ব্যাংকগুলোর কাছে। 

    সাম্প্রতি দেশের ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ ব্যাংকস-এর (বিএবি) পক্ষ থেকে ঋণ পরিশোধে বিশেষ ছাড় পেতে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। এ বিষয়টি কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিশ্চিত করেছেন। 

    একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'ব্যাংক চেয়ারম্যানদের সংগঠনের পক্ষ থেকে ঋণ পরিশোধে বিশেষ ছাড় চেয়ে একটি পত্র তৈরি করা হয়েছে। তারা খুব শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই চিঠি পাঠাবেন।' 

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ব্যাংকগুলোও নানা সমস্যার মুখোমুখি। দীর্ঘদিন ধরে বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে রয়েছে, এখন এটা আরও প্রকট হয়েছে।' 

    তিনি আরও বলেন, 'গত এক সপ্তাহ ধরে রেমিট্যান্স খুবই কম আসছে। দেশের সহিংসতার পরিপেক্ষিতে প্রবাসীদের বিরাট একটা অংশ বিদেশে অপপ্রচার চালাচ্ছে ব্যাংকিং চ্যানেলে রেটিম্যান্স না পাঠাতে। আমরা আশা করছি আগামী সপ্তাহে এটা ঠিক হয়ে যাবে।' 

    এই অভিজ্ঞ ব্যাংকার বলেন, করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ব্যবসায়ীদের দীর্ঘদিন ঋণ পরিশোধে ছাড় দিতে হয়েছে। নতুন করে আবার ঋণ পরিশোধে ছাড় দেওয়া হলে ব্যাংকগুলোর তারল্য সংকট বাড়বে। 

    কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্যাংকগুলো। ওই সময় ইন্টারনেট সেবা বন্ধ ও অর্থ সংকটের কারণে বেশিরভাগ গ্রাহক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেননি। 

    এর ফলে ব্যাংক খোলার পরপরই নগদ টাকার চাহিদা বেড়েছে বলে জানান কর্মকর্তারা। 

    এমন পরিস্থিতিতে এক দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ২৫ হাজার ৫২১ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

    সাম্প্রতিক সময়ের শাটডাউনের বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এতে নির্ভরযোগ্য ও স্থিতিশীল হিসেবে বাংলাদেশের অর্থনীতির যে ভাবমূর্তি, সেটিও ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। রোববার এসব কথা বলেন তারা।

    ফরেন ইনভেস্টরস চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি জাভেদ আখতারের প্রাক্কলন অনুযায়ী, সাম্প্রতিক শাটডাউনের অর্থনৈতিক প্রভাব প্রায় ১০ বিলিয়ন ডলারের হতে পারে, যা আরও বাড়ছে।

    এই পরিস্থিতিতে আনতে সরকারের কাছে বেশ কিছু সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। এরমধ্যে ব্যবসা পরিচালনা সহজ করার জন্য সহায়তা বাড়ানো, বন্দরে ক্ষতিপূরণ মাশুল মওকুফ করা, রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ করা এবং বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।

    রোববার ব্যবসায়ী নেতাদের সঙ্গে  বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীরা ব্যাংকিং ইস্যুতে ঋণ পরিশোধে বাড়তি সময়, ঋণ রিশিডিউল ও কম সুদের হার চান। 

    জরুরি পরিস্থিতিতে দেশব্যাপী শাটডাউনের ক্ষেত্রে একটি বিকল্প ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রাখার সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। এটি একটি ভালো পরামর্শ বলে মন্তব্য করেন সালমান এফ রহমান।

    একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকগুলো গত দুই বছর ধরে তারল্য সংকেটের মধ্য দিয়ে যাচ্ছে। 

    তিনি আরও বলেন, 'বাজারে যে ব্যাংকগুলো প্রধান ঋণদাতা ছিল, তারাও এখন ঋণের ওপরে আছে। এর মধ্যে নতুন করে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে ছাড় দেওয়া অযৌক্তিক।' 

    উল্লেখ্য, দেশের ব্যবসায়ীরা করোনা মহামারির কারণে ২০২০ সালে ঋণের কোনো কিস্তি পরিশোধ না করেও খেলাপি হননি। 

    পরে ২০২১ সালে সব ধরনের ঋণের ক্ষেত্রে কিস্তির মাত্র ১৫ শতাংশ পারিশোধ করে খেলাপি হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন ঋণগ্রহীতারা। ২০২২ সালেও পরিশোধিত মোট কিস্তির মাত্র  ৫০ শতাংশ পরিশোধ করার সুযোগ পান ব্যবসায়ীরা। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ৩০ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.