অর্থকাগজ প্রতিবেদন ●
গত সপ্তাহে পাঁচ দিন ইতিবাচক থাকার পর চলতি সপ্তাহের প্রথম দিন পতনে রূপ নিয়েছিল দেশের শেয়ার বাজার। এক দিন পর আবার ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের উভয় শেয়ার বাজার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ ফেব্রুয়ারি সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমার প্রতিষ্ঠানও কাছাকাছি। অর্থাৎ সূচক ইতিবাচক হলেও দাম বৃদ্ধির প্রতিষ্ঠানের সংখ্যা তেমন বাড়েনি।
১০ ফেব্রুয়ারি বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ১০ ফেব্রুয়ারি ডিএসইতে আগের কার্য দিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
১০ ফেব্রুয়ারি দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ১০ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৬টি কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত আছে ৭০টির। ১০ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৪২০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৮০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ দশমিক ০৮ পয়েন্ট কমে ৯৩৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
১০ ফেব্রুয়ারি সিএসইতে মোট ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত আছে ৪১টির। দিনশেষে সিএসইতে ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
শেয়ার কিনবেন এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক- শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কিনবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। ১০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।
ডিএসই সূত্রে জানা গেছে, আরিফ দৌলা ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ২৫ লাখ শেয়ার কিনবেন তিনি। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ২ টাকা ৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির লোকসান হয়েছিল ৬ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষে সোনালী পেপার- দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ১০ ফেব্রুয়ারি দর বৃদ্ধির ১৬৬টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ১০ ফেব্রুয়ারি ডিএসইতে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ৭০ পয়সা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। ১০ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, ইনটেক লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, আমান ফিড লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।
দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী মিউচুয়াল ফান্ড- ১০ ফেব্রুয়ারি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
১০ ফেব্রুয়ারি দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৬২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পাদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ১০ ফেব্রুয়ারি দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নূরানী ডাইয়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং জিপিএস ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ●
অকা/পুঁবা/ফর/রাত /১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

