Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কাস্টমস প্রক্রিয়া দ্রুত ও হয়রানিমুক্ত করার দাবি বিজিএমইএর

    অক্টোবর ৩, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণUpdated:অক্টোবর ৩, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কাস্টমস প্রক্রিয়াগুলোকে আরো সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে। ২ অক্টোবর চট্টগ্রাম কাস্টম হাউজে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

    তিনি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের কারণে জুলাই থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের কারণে স্বাভাবিক উৎপাদন ও রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের প্রবল চেষ্টা থাকা সত্ত্বেও অস্থিরতা এখনো বিরাজমান, বন্ধ রয়েছে অনেক পোশাক শিল্প-কারখানা।’

    অবস্থার দ্রুত উন্নতি না হলে আগামী মৌসুমের ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রোপটে তৈরি পোশাক শিল্পের বিশ্বে প্রতিযোগী সমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে আরো সহজ, দ্রুততম ও হয়রানিমুক্ত করার জন্য এনবিআরের সার্বিক সহায়তা প্রয়োজন।’

    বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পোশাক শিল্পে যে অস্থিরতা বিরাজ করছে তাতে এ শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বহু ক্রেতা এরই মধ্যে দেশ থেকে চলে যেতে শুরু করেছে এবং বাতিল হচ্ছে ক্রয়াদেশ।’

    সরকারের কাছে এ সংকটের দ্রুত সমাধান চেয়ে তিনি বলেন, ‘পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমে কাস্টমসসংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব আছে। এ বিষয়গুলো মোকাবেলা করতে গিয়ে শিল্পের উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায়। পাশাপাশি অপ্রয়োজনীয় বিলম্বের সৃষ্টি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারায় শিল্প।’

    রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে লিড টাইম একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে রাকিবুল আলম বলেন, ‘কম লিড টাইমে আন্তর্জাতিক বাজারে পোশাক সরবরাহের চাহিদা ক্রমবর্ধমান বাড়ছে। কাস্টমসসংক্রান্ত হয়রানির এক্ষেত্রে লিড টাইম হারালে বিশ্ব বাজারে আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ব। এক্ষেত্রে কাস্টমসসংক্রান্ত প্রক্রিয়াগুলো আরো আধুনিক, সহজ ও ব্যবসাবান্ধব করা প্রয়োজন।’

    এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। পোশাক রফতানিকারকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, মোস্তফা সরওয়ার রিয়াদ, সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. জাকির হোসেন প্রমুখ। ●

    অকা/শিবা/ফর/সন্ধ্যা/৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বিজিএমইএ

    এই বিষয়ে আরও সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    কষ্টে থাকা মানুষের গল্প

    অফশোর ঋণে কর ফেরানোর ভাবনা

    চামড়াশিল্পে সংকটের ছায়া

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.