Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কৃষিঋণ বিতরণ কমেছে

    সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:৪২ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি ও পল্লীঋণ বিতরণ করেছে এক হাজার ৭৯০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৭১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই ঋণ বিতরণের পরিমাণ ছিল এক হাজার ৯৯১ কোটি টাকা। সে হিসাবে গত বছরের একই মাসের চেয়ে কৃষি ও পল্লীঋণ বিতরণ কমেছে ২০১ কোটি বা ১০ দশমিক শূন্য ৯ শতাংশ।

    তবে কৃষি বিতরণ কমলেও ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যাংকাররা। তারা বলছেন, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ করতে শেখ হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে রাখে। সঙ্গে কারফিউ ও আন্দোলনের কারণে ব্যাংকিং কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে। আর এসব কারণে অন্যান্য খাতের মতো কৃষি খাতেও ঋণ বিতরণ কমেছে। এখন পরিস্থিতির উন্নতি হওয়া ধীরে ধীরে এটি বাড়বে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, কৃষি খাতে বিতরণকৃত মোট ঋণের পরিমাণ এখন ৫৬ হাজার ৮৯৪ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ঋণ ৪ হাজার ৭৩৯ কোটি টাকা বা বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের একই সময়ে কৃষি ঋণের পরিমাণ ছিল ৫২ হাজার ৩৬২ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৪৪ কোটি টাকা। সে হিসাবে এবার কৃষিতে ঋণ ও খেলাপি দুটোই বেড়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশে খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়াতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষকদের জন্য ৩৮ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য ঠিক করেছে ব্যাংকগুলো। এটি গত অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বেশি। গত ২০২৩-২৪ অর্থবছর কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ৩৫ হাজার কোটি টাকা। যদিও ব্যাংকগুলো শেষমেশ ৩৭ হাজার ১৫৪ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে। মোট লক্ষ্যমাত্রার চেয়ে ১০৬ দশমিক ১৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে বিতরণ করেছিল ৩২ হাজার ৮৩০ কোটি টাকা।

    চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর বিতরণের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৬১৫ কোটি টাকা, বেসরকারি এবং বিদেশি বাণিজ্যিকগুলোর জন্য ২৫ হাজার ৩৮৫ কোটি টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো বিতরণ করে ৫৭৮ কোটি বা লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৫৮ শতাংশ এবং বিদেশি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো এক হাজার ২১৩ কোটি বা লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৭৮ শতাংশ। কৃষি ও পল্লীঋণে সবচেয়ে বেশি বিতরণ করেছে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি এই সময়ের মধ্যে ঋণ বিতরণ করেছে ২৮৪ কোটি টাকা।

    চলতি অর্থবছরের প্রথম মাসেই কৃষকরা ২ হাজার ৫৩৪ কোটি টাকার ঋণ শোধ করেছেন। যা বিগত ২০২৩-২৪ বছরের একই সময়ে আদায় হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকা। গত বছরের তুলনায় এবার একই সময়ের আদায় কমেছে ১৭৬ কোটি টাকা বা ৬ দশমিক ৪৯ শতাংশ কম।

    কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য-ফার্ম (গবাদিপশু ও মৎস্য খামার) এবং নন ফার্ম খাতে ঋণ দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রথম মাসে শস্যে ৭৩৪ কোটি, পোল্ট্রিতে ৪৭১ কোটি, মৎস্য খাতে ৩২৩ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আর নন-ফার্মে ২৬৩ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.