Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২০ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    খেলাপি ঋণের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে

    জুন ৮, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    খেলাপি ঋণের পরিমাণ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। চলতি বছরের মার্চ মাস শেষে এই ঋণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ কোটি টাকায়। দেশের ১০টি তফসিলি ব্যাংকের মূলধনের ঘাটতি গত ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ৩৯,৬৫৫ কোটি টাকা। ব্যাংক উদ্যোক্তাদের বিনিয়োগ এবং মুনাফার একটি অংশ মূলধন হিসেবে সংরক্ষিত থাকে। এই অংশে ঘাটতি থাকলে ব্যাংক তার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারে না। এছাড়া বিদেশি ব্যাংকগুলো এসব ব্যাংকের সঙ্গে ব্যবসা করার আগে মূলধন পরিস্থিতি বিবেচনা করে। ৭০ শতাংশের বেশি ঋণের পেছনে সদিচ্ছা না থাকাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। তাই খেলাপি ঋণ কিনে না নিয়ে আদায়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করার পরামর্শ দেন তারা।

    তথ্য বলছে, ২০২৩ সালের সেপ্টেম্বর প্রান্তিকে ১৪টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৩৭ হাজার ৫০৬ কোটি টাকা। সে হিসাবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সরকারি-বেসরকারি ১০টি ব্যাংকের মূলধন ঘাটতি ২ হাজার ৩৯২ কোটি টাকা বেড়েছে।

    আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে ঝুঁকি-ভিত্তিক সম্পদের ১০ শতাংশ বা ৪০০ কোটি টাকার মধ্যে যে পরিমাণটি বেশি, তা সংরক্ষিত মূলধন হিসেবে রাখতে হবে। কোনো ব্যাংক নির্ধারিত এই পরিমাণ সংরক্ষণ করতে না পারলে, তা ওই ব্যাংকের মূলধন ঘাটতি হিসেবে বিবেচিত করা হয়।

    ব্যাংকের ঝুঁকি-ভিত্তিক সম্পদের অন্যতম একটি হচ্ছে অনাদায় এবং খেলাপি ঋণ। যা প্রতি তিন মাস পর পর বৃদ্ধি পেয়ে চলেছে। আর এর অন্যতম কারণ হচ্ছে ইচ্ছেকৃত খেলাপি এবং সদিচ্ছা না থাকা‌।

    কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে, চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যা গত ডিসেম্বর থেকে ৩৬ হাজার ৩৬৭ কোটি টাকা বেড়েছে। সে সময় এ ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।

    মন্দা ঋণ ইতিহাসের সর্বোচ্চ হওয়ার পেছনে রাজনৈতিক এবং সরকারের সঠিক উদ্যোগ না থাকাকে দায়ী করেছেন বিশ্লেষকরা।

    ফারুক মঈনউদ্দীন বলেন, ' এই দেশে যখনই কোনো আইন প্রণয়ন কিংবা প্রয়োগ করার চেষ্টা করা হয়, তখন সেরা সেরা গ্রুপগুলো এতে বাধা প্রদান করে। তারা সেখানে সফলও হয়। যদি খেলাপি ঋণ পরিশোধ না করার জন্য ব্যবস্থা নিতে পারলে ভালো হতো।'

    এদিকে ২০২৫ সালের মধ্যে এই ঋণকে বিতরণকৃত মোট ঋণের ১০ শতাংশের নিচে নামিয়ে আনার শর্ত দিয়েছে আইএমএফ। যা পূরণে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে কিনে নেয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

    সেক্ষেত্রে খেলাপি ঋণ আদায় না করে কিনে নেয়াটা কতটা যৌক্তিক ও অর্থনীতি এবং ব্যাংক খাতের জন্য কতটা সুখকর হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ফারুক মঈনউদ্দীন।

    তিনি আরও বলেন, 'খেলাপি ঋণ কিনে নেয়ার বিষয়টি নেই। আমাদের দেশের খেলাপি ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে কিনিয়ে নেওয়া এই মুহূর্তে অসম্ভব বলে মনে হয়।'

    বর্তমানে যা খেলাপি ঋণ রয়েছে তার ৩০ শতাংশের কম ব্যবসায় লোকসান হওয়া ও অনিচ্ছাকৃত। আর বাকি ঋণ ইচ্ছেকৃত খেলাপি। তাই দেশের অর্থনীতির স্বার্থে এসব মন্দা ঋণ আদায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা।●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/৮ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.