Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চাহিদা বাড়ায় পোশাক খাতে বিনিয়োগ বাড়ছে

    মে ৯, ২০২২ ৪:১৬ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বিপুল কার্যাদেশ পাচ্ছে দেশের পোশাক খাত। এ কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এ খাতে নতুন নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছেন উদ্যোক্তারা।

    এই সুযোগ কাজে নিয়ে বৈশ্বিক আরএমজি রপ্তানি বাজারে নিজেদের হিস্যা বাড়াতে চায় টিম গ্রুপ, ঊর্মি গ্রুপ, চট্টগ্রামভিত্তিক আরডিএম গ্রুপ ও রিয়েল এস্টেট জায়ান্ট শেলটেকের মতো কয়েকটি বড় বড় শিল্পগ্রুপ। সে উদ্দেশ্যে নিজেদের উৎপাদন-ক্ষমতা বাড়ানোর জন্য নতুন কারখানা স্থাপন করছে শিল্পগ্রুপগুলো।

    পোশাক খাতে ঠিক কী পরিমাণ নতুন বিনিয়োগ এসেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ভাড়া করা ভবনে ১০-লাইনের একটি তৈরি পোশাক কারখানা স্থাপনের সর্বনিম্ন খরচ পড়ে কমপক্ষে ৫ কোটি টাকা।

    এ হিসাবে বিজিএমইএ ও বিকেএমইএ-র সদস্যপদ নেওয়া দেশের ১৬০টি বড় ও ছোট প্রতিষ্ঠান নিট, উভেন ও ডেনিম কারখানা স্থাপনের জন্য আনুমানিক প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। গার্মেন্ট ও টেক্সটাইল শিল্পে দেশে বর্তমানে বিনিয়োগের পরিমাণ ১৮ হাজার কোটি থেকে ২০ হাজার কোটি টাকার মতো।

    নতুন একটি শিল্প পল্লি গড়ে তোলার জন্য টিম গ্রুপ ৭২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ বিনিয়োগের আওতায় সেখানে ৩২ প্রোডাকশন লাইনের একটি ডেনিম কারখানা, একটি ওয়াশিং প্ল্যান্ট, একটি সোয়েটার কারখানা ও একটি ব্লাউজ উৎপাদন ইউনিট গড়ে তোলা হবে।

    টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা হিল রাকিব বলেন, 'বিশ্ববাজারের ক্রমবর্ধমান পোশাক বাজার থেকে সুবিধা নেওয়ার জন্য আমরা এ প্রকল্পে বিনিয়োগ করেছি। এ খাতে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। আর বর্তমানে বাইরে থেকে প্রচুর পরিমাণে অর্ডার আসছে, তাই বাংলাদেশের পোশাক খাতে আরও প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে।'

    টিম গ্রুপের কারখানাগুলোর বিভিন্ন নতুন ইউনিট তৈরির কাজ এখন চলমান রয়েছে। ২০২৩ সালের মধ্যে ইউনিটগুলো উৎপাদনে যাবেন বলে জানান রাকিব। তবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'এ বিষয়ে আমরা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি।' রাকিব আশা প্রকাশ করেন যে, তাদের নতুন কারখানাগুলো তৈরি হলে সেখানে ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি এগুলো টিম গ্রুপের বার্ষিক রপ্তানি টার্নওভারে আরও ৯০ মিলিয়ন মার্কিন ডলার যোগ করবে।বর্তমানে টিম গ্রুপের ১৮ হাজার মানুষ কর্মরত রয়েছে। পোশাক উৎপাদন, একটি গার্মেন্ট বায়িং হাউজ, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও একটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ফার্মের থেকে এ গ্রুপের বার্ষিক টার্নওভার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার।

    ২০২১ অর্থবছরে টিম গ্রুপের গার্মেন্ট বায়িং হাউজের রপ্তানি ২৭০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় বলে জানান রাকিব। নতুন উদ্যোগের সুবাদে শিল্পগ্রুপটি ২০২৬ সালে সময়ের মধ্যে ১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওই বছরই উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দেশের রিয়েল এস্টেট খাতের অগ্রপথিক শেলটেক গ্রুপ। শেলটেক গ্রুপ ও এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ জানান, ডেনিম গার্মেন্টস ও নিট কম্পোজিট কারখানাতেও বিনিয়োগের পরিকল্পনা করছে শেলটেক।

    ইউনিটগুলো ২০২৩ সালের শেষ নাগাদ উৎপাদনে যাবে বলে জানান তিনি। কুতুবউদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, হাই-এন্ড পোশাক আইটেম উৎপাদনের জন্য ডেনিম গারমেন্টের কারখানাটি পরিবেশবান্ধব হবে।

    তিনি আরও জানান, হাই-ভ্যালু পোশাক পণ্য উৎপাদনের জন্য 'একটি সুপরিচিত বিদেশি পোশাক প্রস্তুতকারকের' সঙ্গে যৌথ উদ্যোগে নিট কম্পোজিট কারখানা স্থাপন করা হবে। হাই-এন্ড ক্রেতাদের জন্য উভয় ইউনিটই সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হবে।

    টেক্সটাইল, সিরামিক, মাংস, ব্রোকারেজসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে শেলটেক গ্রুপের। নতুন পোশাক কারখানা স্থাপনের জন্য সম্প্রসারণে গেছে ঊর্মি গ্রুপও। ঊর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, 'আমরা ৪০ প্রোডাকশন লাইনের একটি নতুন পোশাক কারখানায় ১২০ কোটি টাকা বিনিয়োগ করেছি। এতে প্রায় ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।'

    প্রায় ১ হাজার ৪০০ জন কর্মী ইতিমধ্যে তেজগাঁও ইউনিটে যোগ দিয়েছে বলে জানান তিনি। বাকি শ্রমিকদের ২০২৩ সালের মধ্যে নিয়োগ দেওয়া হবে।

    আসিফ আশরাফ জানান, ২০২১ অর্থবছরে ঊর্মি গ্রুপের রপ্তানি টার্নওভার ছিল ১৬০ মিলিয়ন ডলার। চলতি বছর তাদের টার্নওভার ২০০ মিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    চট্টগ্রামভিত্তিক আরডিএম গ্রুপও চলতি বছরের মধ্যে ১২-লাইন সক্ষমতার একটি পোশাক কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী। বর্তমানে গ্রুপটির উৎপাদন ইউনিটের সংখ্যা সাতটি। গত অর্থবছরে আরডিএম প্রায় ৬০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।

    #

    অকা/তৈপোশি/দুপুর, ৯ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    চাহিদা বাড়ায় পোশাক খাতে বিনিয়োগ বাড়ছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.