Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চ্যানেল এস এ সংবাদ বিভাগের নেতৃত্বে রেজোয়ানুল হক

    জুন ২৩, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    দেশের সম্প্রচার সাংবাদিকতায় অভিজ্ঞ ও সুপরিচিত মুখ রেজোয়ানুল হক নতুন কর্মযাত্রা শুরু করেছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

    দীর্ঘ সাংবাদিকতা জীবনে সংবাদ সংগ্রহ, সম্পাদনা, ব্যবস্থাপনা এবং গণমাধ্যম নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রেজোয়ানুল হক। সংবাদপেশায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সাংগঠনিক দক্ষতার জন্য তিনি সাংবাদিক মহলে বিশেষভাবে পরিচিত।

    কর্মজীবনের শুরুতে তিনি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে প্রায় এক যুগ দৈনিক জনকণ্ঠের চিফ রিপোর্টার হিসেবে কাজ করেন। এরপর বেসরকারি টেলিভিশন এনটিভিতে নিউজ এডিটরের দায়িত্ব সামলান। সর্বশেষ তিনি দীর্ঘ সময় মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি বিদায় নেন।

    সাংবাদিকতার পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোতেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর সাবেক চেয়ারম্যান, জাতীয় প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সংবাদ ব্যবস্থাপনায় রেজোয়ানুল হকের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা চ্যানেল এসের সংবাদ কার্যক্রমকে নতুন গতি দেবে। তার যোগদানের মাধ্যমে চ্যানেলটির সংবাদ বিভাগ আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

    নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন রেজোয়ানুল হক।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    গণমাধ্যম চ্যানেল এস রেজোয়ানুল হক

    এই বিষয়ে আরও সংবাদ

    বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর সিইও হলেন আবদুল মতিন

    সৌদি আরবে ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.