Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ছুটির দিনেও খোলা ছিল অনেক কারখানা

    সেপ্টেম্বর ২১, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ29
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ ছিল পণ্য উৎপাদন। তাই ঘাটতি পূরণে ২০ সেপ্টেম্বর ছুটির দিনেও গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক কারখানা খোলা ছিল। এদিন সকাল থেকেই এসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে পুরোদমে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা গাজীপুর শিল্পাঞ্চলের সাতটি কারখানা এখনো চালু হয়নি।

    শিল্প পুলিশের গাজীপুর জোনের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ২০ সেপ্টেম্বর মূলত পোশাক শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন। তবে নানা কারণে অনেক কারখানায় গত কয়েকদিন উৎপাদন বন্ধ ছিল। এরই মধ্যে পণ্যের শিপমেন্টের সময় ঘনিয়ে এসেছে। সময়মতো শিপমেন্ট দিতে না পারলে বিশাল অংকের ক্ষতি হবে। তাই শিপমেন্টের কাজ উঠিয়ে নিতে ১৩ সেপ্টেম্বর মতো ২০ সেপ্টেম্বরও কারখানা খোলা রাখেন অনেক মালিক। এসব কারখানার সার্বিক নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

    গাজীপুর শিল্প পুলিশের তথ্যমতে, ২০ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ও মহানগরের বাইরে সব মিলিয়ে প্রায় ২৫ শতাংশ কারখানা খোলা ছিল। এসব কারখানায় সকাল থেকে চলছে উৎপাদন কার্যক্রম। এর আগের শুক্রবার প্রায় ৩০ শতাংশ কারখানা খোলা ছিল। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    এদিকে ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটির দিনেও ১৬০টি কারখানায় ওভার টাইম ভিত্তিতে উৎপাদন কার্যক্রম চলমান ছিল। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বণিক বার্তাকে বলেন, ‘সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে শুক্রবার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের অধিকাংশ কারখানা বন্ধ ছিল। তবে ওষুধ, জুতা প্রস্তুত, তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের ১৬০টি কারখানায় ওভার টাইম হিসেবে শ্রমিকরা কাজ করেছেন। এদিন এ শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।’

    আশুলিয়া শিল্প পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, প্লাস্টিক, চামড়াজাত পণ্য প্রস্তুতকারীসহ বিভিন্ন ধরনের শিল্প-কারখানার সংখ্যা ১ হাজার ৮৬৩।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট ছয় দফা দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে প্রথম বিক্ষোভ শুরু করেন টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা। ধীরে ধীরে অশান্ত হয়ে ওঠে পুরো শিল্পাঞ্চল। বিভিন্ন দাবিতে অন্যান্য কারখানায়ও শুরু হয় আন্দোলন। এরপর থেমে থেমে প্রায় প্রতিদিনই চলে বিক্ষোভ। দাবি আদায়ে বিভিন্ন কারখানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব কারণে কিছু কারখানায় সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয় অনেক কারখানার। মূলত এসব কারণে উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতেই গতকাল অনেক কারখানা খোলা রাখা হয়।

    গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলে মোট নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ১ হাজার ১২০টি এবং অন্যান্য কারখানার সংখ্যা ১ হাজার ৫১৩। এছাড়া অনিবন্ধিত কারখানা রয়েছে ৪০০-৫০০। সব মিলিয়ে এসব কারখানায় ২২ লাখের মতো শ্রমিক কাজ করেন।

    এদিকে বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে এখনো গাজীপুরের সাতটি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। এসব কারখানা খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি চারটি কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি দিয়েছে মালিক পক্ষ।

    খোঁজ নিয়ে জানা যায়, দুজন কর্মকর্তার পদত্যাগসহ বিভিন্ন দাবির মুখে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয় নগরের হাজিপুকুর এলাকার ফুল এভার বিডি লিমিটেড। সহিংসতা ও কারখানায় বেআইনি ধর্মঘটের কারণে ১৮ সেপ্টেম্বর বন্ধ ঘোষণা করা হয় কুনিয়া এলাকার সিনড্রেলা ফ্যাশন লিমিটেড। শ্রমিকদের ১৪ দফা দাবির মুখে ১৫ আগস্ট বন্ধ ঘোষণা করা হয় বাঘেরবাজার এলাকার হাই ফ্যাশন লিমিটেড। এসব কারখানা খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    অন্যদিকে বেতন পরিশোধে ব্যর্থতার কারণ দেখিয়ে ১৫ আগস্ট থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে চারটি কারখানায়। এর মধ্যে রয়েছে নগরীর মোগরখাল এলাকার বেসিক ক্লোথিং লিমিটেড, একই এলাকার টিএনজেড অ্যাপারেল লিমিটেড, ঝাঁজরের বেসিক নিটওয়্যার লিমিটেড ও কালিয়াকৈরের চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড।

    এরই মধ্যে বেতনের দাবিতে ১৭ সেপ্টেম্বর গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা এবং ১৪ সেপ্টেম্বর কারখানার সামনে বিক্ষোভ করেন টিএনজেড অ্যাপারেল লিমিটেডের শ্রমিকরা। এছাড়া বাকি দুটি কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ●

    অকা/তৈপোশি/ফর/দুপুর/২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কারখানা পোশাক শ্রমিক

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.