Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জার্মানিতে বাংলাদেশের পোশাক রফতানিতে ধস

    জুন ২৬, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জার্মানিতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে ধস নেমেছে। অথচ ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার ছিল জার্মানি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বলছে, আগের অর্থ বছরের ১১ মাসের (২০২২-২৩ অর্থ বছরের জুলাই-মে) তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরের এই ১১ মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে ১০ দশমিক ১২ শতাংশ। এতে কিছুটা উদ্বিগ্ন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। কারণ জার্মানির পাশাপাশি বাংলাদেশের প্রধান বাজার যুক্তরাষ্ট্রেও পোশাক রফতানি পরিস্থিতি ভালো নয়। এমনকি ভারতেও পোশাক রফতানি কমে গেছে।

    এ প্রসঙ্গে বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার জার্মানির অভ্যন্তরীণ অর্থনীতি চাপে আছে। এ কারণে দেশটি এখন আমদানি কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে আমাদের পোশাক রফতানিতে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে আমাদের পোশাক রফতানিও বাড়বে। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে ইউরোপীয় জোটভুক্ত দেশগুলোতে গত কয়েক বছরে ধীরে ধীরে তৈরি পোশাকের বাজার সংকুচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইইউ জোটভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক আমদানিতে নেতিবাচক প্রভাব ল করা গেছে।

    মহিউদ্দিন রুবেল উদ্বিগ্ন হওয়ার একটা কারণ উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমরা লোহিত সাগর ব্যবহার করতে পারছি না, যার কারণে লিড টাইম বেড়েছে। অর্থাৎ রফতানি খরচ বেড়ে যাচ্ছে।
    প্রসঙ্গত, বাংলাদেশের তৈরি পোশাক রফতানির অন্যতম প্রধান গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশ থেকে যে পরিমাণ পোশাক রফতানি হয় তার প্রায় ৫০ শতাংশই যায় ওই অঞ্চলে। সম্প্রতি বিশ্ব বাজার থেকে পোশাক আমদানি কমিয়েছে ইইউ। যার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারেও।

    রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যে দেখা গেছে, শুধু জার্মানি নয়, চলতি অর্থ বছরের ১১ মাসের হিসাব বলছে ইতালিতেও বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৬ দশমিক ১০ শতাংশ, ভারতে কমেছে ২৩ দশমিক ১১ শতাংশ।

    এ প্রসঙ্গে বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান বাজার মন্দার কারণে ক্রেতারা আমাদের এখানে অর্ডার কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, শুধু ইউরোপ নয়, সার্বিকভাবে তৈরি পোশাক রফতানিতে একটা নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।

    রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাষ্ট্রে ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ১১ মাসে পোশাক রফতানি ৩ দশমিক ৪৩ শতাংশ কমে ৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ও কানাডায় পোশাক রফতানি হয়েছে যথাক্রমে ৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার এবং ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

    ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই-মে মাসে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৬ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ১৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দণি কোরিয়ায় রফতানি যথাক্রমে ১ দশমিক ৮৩ শতাংশ, ১১ দশমিক ৭৬ শতাংশ এবং ১৪ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

    রফতানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই-মে এই ১২ মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি হয়েছে ২১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। এই ১১ মাসে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ডেনমার্কে বাংলাদেশের পোশাক রফতানি যথাক্রমে ৬ দশমিক ২৩ শতাংশ, ১ দশমিক শূন্য ২ শতাংশ, ১৬ দশমিক ২৭ শতাংশ, ১৭ দশমিক ২৮ শতাংশ এবং ২৬ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

    ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট পণ্য রফতানির ৮৫ শতাংশ আয় তৈরি পোশাক খাত থেকে এসেছে। এ সময় ৪ হাজার ৩৮৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এই ১১ মাসে নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট) রফতানি হয়েছে ২ হাজার ৪৭০ কোটি ডলারের। এেেত্র প্রবৃদ্ধি ৬ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক (শার্ট, প্যান্ট) রফতানি হয়েছে ১ হাজার ৯১৪ কোটি ডলারের, যা আগের বছরের থেকে ১ দশমিক শূন্য ৯ শতাংশ কম।

    ইপিবির তথ্য অনুযায়ী, গত মে মাসে পোশাক রফতানি হয়েছে ৩৩৫ কোটি ডলারের, যা আগের বছরের থেকে ১৭ দশমিক ১৯ শতাংশ কম।

    এদিকে ইইউ’র পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট প্রকাশিত এক পরিসংখ্যানের তথ্য বলছে, গত বছরের জানুয়ারি থেকে এপ্রিলের তুলনায় এ বছরের একই সময়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানি প্রায় ৯ দশমিক ৮৫ শতাংশ কমিয়েছে ইইউ। ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিলে বাংলাদেশ থেকে ইইউ’র দেশগুলো পোশাক আমদানি করে ৭১৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৯২৫ ইউএস ডলারের, যা ২০২৪ সালের একই সময়ে হয় ৬৪৩ কোটি ২ লাখ ৫৫ হাজার ৬৫০ ইউএস ডলার। ●

    অকা/পোশি/ফর/রাত/২৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পোশাক রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.