Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জুলাইয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন কমেছে দেড় লাখ কোটি টাকা

    অক্টোবর ৫, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ৫, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ণ18
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জুলাইয়ের প্রায় পুরোটা সময় উত্তাল ছিল দেশ। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি ও সাধারণ ছুটি ঘোষণা করে বিগত আওয়ামী লীগ সরকার। এর প্রভাবে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। ব্যাংকের সব মাধ্যমেই লেনদেন কমে যায় উল্লেখযোগ্য পরিমাণে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে মোট ৫ লাখ ৬৬ হাজার ৬৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের মাস জুনে হয়েছিল ৭ লাখ ১৩ হাজার ৯৯০ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ১ লাখ ৪৭ হাজার ৩৪৭ কোটি টাকা বা ২০ দশমিক ৬৪ শতাংশ। দেশে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকে অর্থ লেনদেন হয়। এর মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি লেনদেন কমেছে চেকের মাধ্যমে। এর পরই কমেছে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএসের মাধ্যমে।

    জুলাই-আগস্টের আন্দোলন দমনে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার। এরপর টানা পাঁচদিন দেশব্যাপী শাটডাউন ছিল সব ধরনের ইন্টারনেট। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল ১০ দিন। পরে ইন্টারনেট সেবা ফিরলেও গতি ছিল একেবারেই ধীর। ইন্টারনেট বন্ধের পাশাপাশি আন্দোলন দমাতে ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে তৎকালীন সরকার। পাশাপাশি ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত তিনদিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তাতে বন্ধ থাকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন। পরবর্তী সময়ে অফিশিয়াল ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হলেও সেটি ছিল সীমিত পরিসরে। এতে ব্যাংকের লেনদেনের সময়সীমাও কমে আসে। আন্দোলন দমনে সরকারের এসব পদক্ষেপের প্রভাবে ব্যাংকের মাধ্যমে লেনদেন কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

    দেশের মোট ব্যাংক লেনদেনের বড় অংশ হয়ে থাকে চেকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চেকের মাধ্যমে জুলাইয়ে ব্যাংকগুলোয় ১ লাখ ৮২ হাজার ২ কোটি টাকা লেনদেন হয়। এর আগের মাস জুনে হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৯৭৯ কোটি টাকা। এক মাসের ব্যবধানে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ৫২ হাজার ৯৭৭ কোটি টাকা বা ২২ দশমিক ৫৫ শতাংশ।

    চেকের পর এমএফএসের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়। জুলাইয়ে ১ লাখ ২২ হাজার ৯২৩ কোটি টাকা লেনদেন হয়েছে এমএফএসে। জুনে লেনদেন হয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৮৩৫ কোটি টাকা। ফলে এক মাসে লেনদেন কমে ৩২ হাজার ৯১৩ কোটি টাকা বা ২১ দশমিক ১২ শতাংশ। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ বছরের জুলাইয়ে ৮২ হাজার ৫৭৬ কোটি টাকা লেনদেন হয়। জুনে হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫০৫ কোটি টাকার লেনদেন। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ২১ হাজার ৯২৯ কোটি টাকা বা ২০ দশমিক ৯৮ শতাংশ।

    ব্যাংকে অনলাইনে অর্থ স্থানান্তরের মাধ্যম হচ্ছে ইএফটি। জুলাইয়ে এর মাধ্যমে ব্যাংক লেনদেন হয়েছে ৭৪ হাজার ২৩৮ কোটি টাকা। জুনে হয়েছিল ৯৪ হাজার ৬৫৩ কোটি টাকার লেনদেন। এক মাসের ব্যবধানে ইএফটির মাধ্যমে লেনদেন কমেছে ২০ হাজার ৪১৫ কোটি টাকা বা ২১ দশমিক ৫৭ শতাংশ। ব্যাংকের প্রচলিত শাখা নেটওয়ার্কের বাইরে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়ে থাকে। জুলাইয়ে এর মাধ্যমে লেনদেন হয়েছে ৬৪ হাজার ৭৭৫ কোটি টাকা, যেখানে জুনে হয়েছিল ৭৩ হাজার ১২৮ কোটি টাকা। সে হিসাবে এক মাসে লেনদেন কমেছে ৮ হাজার ৩৫৩ কোটি টাকা বা ১১ দশমিক ৪২ শতাংশ।

    ব্যাংকের শাখায় না গিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন ও অর্থ উত্তোলন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। জুলাইয়ে এক্ষেত্রেও লেনদেন কমেছে। এর মধ্যে ডেবিট কার্ডে জুলাইয়ে লেনদেন হয়েছে ৩৭ হাজার ৪৭৭ কোটি টাকা। যেখানে আগের মাস জুনে লেনদেন হয়েছিল ৪৭ হাজার ৮৩৯ কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ১০ হাজার ৩৬২ কোটি টাকা বা ২১ দশমিক ৬৬ শতাংশ। ক্রেডিট কার্ডের মাধ্যমে জুলাইয়ে ২ হাজার ৬৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের মাস জুনে এক্ষেত্রে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৫২ কোটি টাকা। এ সময়ে লেনদেন কমেছে ৩৯৮ কোটি টাকা বা ১৩ শতাংশ।

    সংশ্লিষ্টরা বলছেন, আন্দোলন সংগ্রামের কারণে গত জুলাইয়ে এক-তৃতীয়াংশ সময় দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। তাছাড়া কারফিউ ও সাধারণ ছুটির কারণেও ব্যাংক লেনদেনের ওপর প্রভাব ফেলেছে। এ সময় অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছিল। এটিও লেনদেন কমার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাছাড়া নিরাপত্তার কারণে অনেক ক্ষেত্রে এটিএম বুথগুলোয় সময়মতো টাকা সরবরাহ করা সম্ভব হয়নি। এতেও টাকার সংকটের কারণে অনেক গ্রাহক এটিএম থেকে টাকা তুলতে পারেননি। ফলে ব্যাংকে লেনদেন কমে যাওয়াটাই স্বাভাবিক।

    জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেন, ‘গণ-আন্দোলনের আগে আমাদের অ্যাপ সিটিটাচে দিনে ৯০ হাজার লেনদেনের মাধ্যমে প্রায় ৩৩০ কোটি টাকা আদান-প্রদান হতো। ইন্টারনেট বন্ধের এক সপ্তাহে সেটা শূন্যে গিয়ে নামে। পরে আগস্টের শেষে এসে দাঁড়ায় দিনে ২৩০ কোটি টাকা। লেনদেন সংখ্যা ছিল ৫৫ হাজার। এখন সিটিটার্চের মাধ্যমে দৈনিক ৩৪০ কোটি টাকা লেনদেন হচ্ছে।’

    দেশের ব্যাংক খাতের সংকট এখনো পুরোপুরি কাটেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর করা হয় ড. আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর আসার পর পুনর্গঠন করা হয়েছে ১১টি ব্যাংকের পর্ষদ। আস্থা সংকটের কারণে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো থেকে গ্রাহকরা আমানত তুলে নিতে ভিড় করেন। এতে ব্যাংকগুলো আরো বেশি তারল্য সংকটে পড়েছে। অন্যদিকে যেসব ব্যাংকের সুশাসন পরিস্থিতি তুলনামূলক ভালো সেগুলোয় আমানতের পরিমাণ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘সিটি ব্যাংকের আমানতে আগস্ট-সেপ্টেম্বর এই দুই মাসে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ৩১ জুলাই আমাদের ব্যাংকের আমানত স্থিতি ছিল ৪২ হাজার ৭৮৭ কোটি টাকা। সেটা বেড়ে ২৯ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৮২ কোটি টাকায়। অর্থাৎ মাত্র দুই মাসেই সিটি ব্যাংকের নিট আমানত বেড়েছে ৫ হাজার ৪৯৫ কোটি টাকা। ●

    অকা/ব্যাংক/ফর/সকাল/২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.