Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জেনিথ ইসলামী লাইফে বিনিয়োগ বেড়েছে ৯ কোটি টাকা

    জানুয়ারি ১১, ২০২৩ ৩:৩৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গেলো বছর ৫ কোটি ২৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ লাইফ ২০১৩ সালে অনুমোদন পাওয়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০২২ সালে প্রায় এক হাজার গ্রাহকের ৫ কোটি ২৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বীমা কোম্পানিটি বলছে, বর্তমানে তাদের কোন বীমা দাবি বকেয়া নেই। প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়ার ৭ দিনের মধ্যেই এসব বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

    সদ্য সমাপ্ত ২০২২ সালের ব্যবসা সম্পর্কিত হিসাব শেষে এসব তথ্য জানান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। তিনি অর্থকাগজকে বলেন, জেনিথ ইসলামী লাইফ দেশের একমাত্র কোম্পানি যারা বীমা দাবির কাগজপত্র অনলাইন মাধ্যমে পাঠালেই দাবি পরিশোধ করে। এক্ষেত্রে গ্রাহকদের মূল কাগজপত্র পাঠাতে হয় না। প্রয়োজনীয় কাগজপত্রসহ দাবি উত্থাপনের মাত্র ৭ কার্য দিবসেই দাবি নিষ্পত্তি করা হয়। এমনকি আরো কম সময়েও দাবি পরিশোধ করছে চতুর্থ প্রজন্মের এই জীবন বীমা কোম্পানি। এস এম নুরুজ্জামান আরো বলেন, সকল বীমা দাবির টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়। এক্ষেত্রে বীমা দাবির চেক গ্রহণের জন্য কোন গ্রাহকের সময়ক্ষেপন করতে হয় না। কোম্পানির প্রধান কার্যালয় বা শাখা অফিসেও ধর্ণা দিতে হয় না। এমনকি চেক নগদায়নে জন্য গ্রাহককে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। যথাসময়েই গ্রাহকরা তাদের বীমার টাকা হাতে পেয়ে যান।

    জেনিথ ইসলামী লাইফের তথ্য মতে, ২০২২ সালে কোম্পানিটিতে উত্থাপিত মোট বীমা দাবির সংখ্যা ৯৯৬টি। এসব বীমা দাবির অর্থের পরিমাণ ৫ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৩৮২ টাকা। এর মধ্যে ৪৬টি মৃত্যুদাবি বাবদ ৯৬ লাখ ৯৯ হাজার ১৭৮ টাকা; ৮৯টি স্বাস্থ্য বীমা দাবি বাবদ ২৬ লাখ ২২ হাজার ৬৬৪ টাকা; ১০টি মেয়াদ উত্তীর্ণ দাবি বাবদ ২৪ লাখ ৮৮ হাজার টাকা; ৮২১টি এসবি বাবদ ৩ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৬৩ টাকা। এর আগে ২০২১ সালে জেনিথ ইসলামী লাইফে সর্বমোট ৭৪১টি বীমা দাবি উত্থাপন হয়। এসব দাবি বাবদ ৩ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৩৯০ টাকা পরিশোধ করে কোম্পানিটি। এসব বীমা দাবির মধ্যে গ্রুপ ও একক বীমার ৩৪টি মৃত্যু দাবি ২৭টি স্বাস্থ্য বীমা দাবি, ৫টি মেয়াদ উত্তীর্ণ দাবি, ৬৩৩টি এসবি এবং ৪২টি সমর্পণ মূল্য ছিল। বিনিয়োগ বেড়েছে ৪৫ শতাংশ চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফে গেলো বছর বিনিয়োগ বেড়েছে ৪৫ শতাংশ। ২০২২ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৮ কোটি ২২ লাখ ৫৭ হাজার ৩৯৪ টাকা। যা আগের বছর ২০২১ সালে ছিল ১৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৩৫৯ টাকা। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগ বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৩৫ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৩৬ কোটি বেশী। ●

    অকা/সা/সকাল, ১১ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সারা পৃথিবীতেই টাকার বিনিময়ে বই ছাপা হয় – মাহ্‌রুখ মহিউদ্দীন

    লাভ কম করব কিন্ত গ্রাহক ঠকাব না – ব্রিগ্রেডিয়ার জে. (অব.) ড. আনোয়ার শফিক

    এনআরবি ইসলামিক লাইফের লক্ষ্যস্থল এবার মেটলাইফ – কিবরিয়া গোলাম মোহামাদ

    গ্রন্থ নীতিমালা প্রণয়ন না হলে প্রকাশনা শিল্প উন্নয়ন অসম্ভব – প্রকাশক ও মুক্তিযোদ্ধা মিলন নাথ

    জীবন বীমার কথিত টিপি বন্ধ করা জরুরি – বদরুল আলম খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.