Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জ্বালানি তেলের বাজার ক্ষতির মুখে পড়তে পারে

    আগস্ট ১০, ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদায় কিছুটা মন্থরগতি দেখা দিয়েছে। ওপেক প্লাস অক্টোবর মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে। সম্প্রতি জয়েন্ট মিনিস্টারিয়াল মনিটরিং কমিটির (জেএমএমসি) এক বৈঠকে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠনটি এ সিদ্ধান্ত নেয়। তবে এ কারণে উত্তোলন বাড়ালে ক্ষতির মুখে পড়তে পারে পণ্যটির বাজার। বিভিন্ন ডাটা বিশ্লেষণ ও শিল্পসংশ্লিষ্টদের দেয়া তথ্য থেকে এমন অনুমান করা হচ্ছে।

    বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। চলতি বছরের প্রথম সাত মাসে এ দুই দেশে পণ্যটির চাহিদা নিম্নমুখী ছিল। এমনকি মার্কিন অর্থনৈতিক মন্দার আশঙ্কায় চলতি সপ্তাহে বিশ্বব্যাপী স্টক ও বন্ড বিক্রিও বন্ধ ছিল। অর্থনৈতিক মন্দা দেখা দিলে জ্বালানি তেলের চাহিদা আরো কমে যাবে। এ বিষয়ে বিশ্লেষকরা বলেন, ‘চাহিদার নিম্নমুখী ধারা থেকে বোঝা যায় ওপেক প্লাসভুক্ত দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা বিলম্বিত করতে হবে। না হয় বিশ্বব্যাপী সরবরাহ বেশি থাকায় দাম কমে লোকসান গুনতে হতে পারে দেশগুলোকে।

    ব্ল্যাক গোল্ড ইনভেস্টরদের সিইও ও ওপেক পর্যবেক্ষক গ্যারি রস বলেন, ‘অর্থনৈতিক মন্দার ঝুঁকির মধ্যে অক্টোবরে ওপেক প্লাসভুক্ত দেশগুলোয় উত্তোলন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম।’

    চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে পণ্য বিশ্লেষক নীল অ্যাটকিনসন বলেন, ‘বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বর্তমানে ঝুঁকির মুখে। চাহিদা কমে গেলে দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে দাঁড়াবে।’

    চীনে ৭ আগস্ট প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ ছিল দৈনিক ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ব্যারেল, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম। দেশটিতে বিদ্যুৎ কেন্দ্রগুলোয় এলএনজির ব্যবহার বৃদ্ধি, ডিজেলের ব্যবহার হ্রাসের কারণে চাহিদা কমছে। এছাড়া আবাসন খাতে দীর্ঘস্থায়ী সংকটে অর্থনৈতিক মন্দাও দেখা দিয়েছে।

    তবে যুক্তরাষ্ট্রের সরকারি পূর্বাভাসের ওপর ভিত্তি করে রয়টার্সের হিসাব অনুযায়ী, দেশটিতে চলতি বছরের শুরু থেকে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার দৈনিক ২ লাখ ২০ হাজার ব্যারেল বেড়েছে। ব্যবহার পৌঁছেছে জুলাই পর্যন্ত বছরে দৈনিক ২ কোটি ২ লাখ ৫০ হাজার ব্যারেলে। এর আগে মার্কিন সরকার চলতি বছর দেশে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার দৈনিক ২ কোটি ৫ লাখ ব্যারেল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। ব্যবহারের এ লক্ষ্যমাত্রা পূরণ করতে দেশটিতে জ্বালানি তেলের চাহিদা ত্বরান্বিত করতে হবে।

    এদিকে জ্বালানি তেলের দাম চলতি বছর এপ্রিলে প্রতি ব্যারেল সর্বোচ্চ ৯২ ডলারে পৌঁছেছিল। কিন্তু চাহিদা কমায় পরে তা ৮১ ডলারের নিচে নেমে আসে। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় জ্বালানি তেলের দাম আবার বাড়ছে। ৯ আগস্ট ঊর্ধ্বমুখী ছিল অপরিশোধিত জ্বালানি তেলের বাজার।

    অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৭৯ ডলার ১৭ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৮ সেন্ট বেড়েছে। ●

    অকা/জ্বালানি/ফর/সকাল/১০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    জ্বালানি তেলের বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান

    গ্যাস সংকট সমাধানে বাপেক্সের বড় উদ্যোগ
    তিন নতুন কূপে মিলতে পারে ৭১১ বিসিএফ গ্যাস

    ২০৩০ সালে দেশে বিদ্যুতের চাহিদা হতে পারে ২৪০০০ মেগাওয়াট

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.