Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ডবল ডিজিটের ওপরে

    এপ্রিল ৭, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সরকারি খাতে ঋণ নেওয়ার সব ধরনের ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার এখন ডবল ডিজিটের ওপরে রয়েছে। এসব বিল ও বন্ডের সুদের হার সর্বনিু ১০ দশমিক ৩৮ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ১৮ শতাংশ। সঞ্চয়পত্রের সুদের হার আরও বেশি। সরকার চড়া সুদে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, করপোরেট কোম্পানি ও গ্রাহকদের কাছে বিল-বন্ড বিক্রি করে ঋণ নেওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা কম সুদে ঋণ পাচ্ছে না। একই কারণে ঋণের সুদের হারও কমছে না। ফলে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত মধ্য মার্চ পর্যন্ত সব ধরনের ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ১০ শতাংশের উপরে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি রেট এখন ১০ শতাংশ। সরকার বিভিন্ন ট্রেজারি বিল ও বন্ড ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, করপোরেট কোম্পানি ও গ্রাহকদের কাছে বিক্রি করে সেগুলো থেকে ঋণ নেয়। বর্তমানে তিন মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ১০ দশমিক ৩৮ শতাংশ। ছয় মাস মেয়াদি বিলের সুদহার ১০ দশমিক ৪১ শতাংশ, ১ বছর মেয়াদি বিলের সুদহার ১০ দশমিক ৪২ শতাংশ।
    সরকারের ঋণ গ্রহণের ৫ ধরনের বন্ড রয়েছে। এর মধ্যে ২ বছর মেয়াদি বন্ডের সুদের হার ১০ দশমিক ৯৩ শতাংশ। ৫ বছর মেয়াদি বন্ডের সুদহার ১০ দশমিক ৩৯ শতাংশ। ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার ১০ দশমিক ২৩ শতাংশ। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার ১০ দশমিক ৫২ শতাংশ এবং ২০ বছর মেয়াদি বন্ডের সুদহার ১১ দশমিক ১৮ শতাংশ।
    চড়া সুদের কারণে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগকেই লাভজনক মনে করছে। এতে কোনো ঝুঁকি নেই। অন্যদিকে বেসরকারি খাতে বিনিয়োগ করলে সুদের হার আরও বেশি। সেখানে ১২ থেকে ১৬ শতাংশ সুদ আরোপ করা হয়। কিন্তু এতে ঝুঁকির মাত্রা বেশি। যে কারণে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো বেসরকারি খাতে ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া বেসরকারি খাতের উদ্যোক্তারাও বিদ্যমান পরিস্থিতিতে ঋণ নিতে আগ্রহী হচ্ছে না। এসব কারণে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
    বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে গেছে। গত অর্থবছরের জুলাই-জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছিল প্রায় ৫ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে বেড়েছে ২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ঋণপ্রবাহ বাড়ার হার অর্ধেক কমে গেছে। এতে বেসরকারি খাতের উৎপাদনে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তেমনি কর্মসংস্থানের হারও কমে গেছে।
    ২০২২ সালে বিশ্ব মন্দার প্রভাবে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির হার বেড়ে গেলে বাংলাদেশে এ হার বেড়ে যায়। গত জুলাইয়ে তা বেড়ে সর্বোচ্চ ১১ দশমিক ৬৬ শতাংশে ওঠে। মূল্যস্ফীতির হার কমায় ২০২২ সাল থেকেই সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে সুদের হার বাড়ানোর নীতি গ্রহণ করা হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সুদের হারসহ বাড়ানো হয় সব ধরনের সুদ। এতে সরকারি বিল ও বন্ডের সুদের হারও বাড়ে।
    মন্দার আগে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ৪ থেকে ৭ শতাংশের মধ্যে সীমিত ছিল। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, মূল্যস্ফীতি আরও কিছুটা কমলে ঋণের সুদহার কমানো শুরু হবে। ধীরে ধীরে কমানো হবে সুদহার। ●
    অকা/ব্যাংখা/ই/দুপুর, ৭ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.