Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলারের দাম বাড়ছে রেমিট্যান্স আসা কমছে

    জুলাই ৩১, ২০২৪ ৩:৪৬ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জুনে দেশে রেকর্ড ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। আর এর ওপর ভর করেই বিদায়ী অর্থ বছরে প্রায় ২৪ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছিল। এর ধারাবাহিকতায় ১ থেকে ১৩ জুলাই পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ভালোই ছিল। কিন্তু মাসের তৃতীয় সপ্তাহ থেকে তা কমতে থাকে। চতুর্থ সপ্তাহে এসে তা তলানিতে নেমে যায়। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় বেড়ে যাচ্ছে ডলারের দাম। ২৯ জুলাই খোলাবাজারে প্রতি ডলারের দাম ১২৩ টাকা ৫০ পয়সা থেকে ১২৪ টাকা পর্যন্ত উঠে যায়। গত সপ্তাহে তা ১২০ টাকার নিচে বিক্রি হয়েছিল।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ডলার। ৭ থেকে ১৩ জুলাই দ্বিতীয় সপ্তাহে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ৮০ লাখ ডলার। রেমিট্যান্সের এ প্রবাহ থেকে ধরে নেয়া হয়েছিল জুনের মতো জুলাইতেও আড়াই বিলিয়ন ডলারের ওপর রেমিট্যান্স আসবে। কিন্তু তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স আসে ৪৫ কোটি ডলার। আর চতুর্থ সপ্তাহে রেমিট্যান্সে ধস নামে। চতুর্থ সপ্তাহে অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স আসে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার। সব মিলে ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স আসে ১৫৬ কোটি ডলার, যেখানে জুনে এসেছিল ২৫৪ কোটি ডলার।

    রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে এক সপ্তাহের ওপর ইন্টারনেট সুবিধা বন্ধ ছিল। এ কারণে যথাসময়ে অনলাইনে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ ছিল। আর এরই প্রভাব পড়েছে রেমিট্যান্স প্রবাহে।

    এ দিকে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি ডলারের দামও বেড়ে যাচ্ছে। গত সপ্তাহেও খোলাবাজারে প্রতি ডলার পেতে ১২০ টাকা ব্যয় করতে হতো। ২৯ জুলাই তা ১২৪ টাকা পর্যন্ত উঠে গেছে। এর কারণ হিসেবে একজন মানিচেঞ্জার প্রতিষ্ঠানের মালিক বলেন, কোটাবিরোধী আন্দোলনের কারণে কয়েক দিন সাধারণ ছুটি ছিল। ২৪ জুলাই থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই ডলারের দাম বাড়তে থাকে। ১২১ টাকা থেকে গত সপ্তাহে ১২২ টাকা পর্যন্ত বিক্রি হয়। ২৯ জুলাই তা ১২৩ টাকা ৫০ পয়সা থেকে প্রতি ডলারের দাম ১২৪ টাকা পর্যন্ত লেনদেন হয়।

    ব্যাংকাররা জানিয়েছেন, ঋণের কিস্তি ছাড় পাওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শে বাংলাদেশ ব্যাংক কলিং পেগ নামক নতুন পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ করা হয়। তাতে এক লাফে প্রতি ডলারের দাম ১১০ টাকা থেকে ৭ টাকা বেড়ে ১১৭ টাকায় উঠে যায়। যদিও এ দর মিড রেট ছিল। কিন্তু রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য ডলারের দাম আরো বাড়িয়ে দেয়। সর্বশেষ প্রতি ডলার ১১৮ টাকা পর্যন্ত লেনদেন হয়। তবে অনেক ব্যাংকই আরো বেশি দামে রেমিট্যান্স আহরণ করছে। আর এ কারণে যেসব ব্যাংক ডলার আহরণে সোনালী ব্যাংকের ধারে কাছেও যেতে পারত না, এখন ওই সব ব্যাংকই সোনালী ব্যাংকের চেয়ে অনেক বেশি পরিমাণ রেমিট্যান্স আহরণ করছে।

    ব্যাংকাররা জানিয়েছেন, নানা কারণে রেমিট্যান্স আহরণ কমে গেলে বৈদেশিক মুদ্রাবাজার আবারো অস্থিতিশীল হয়ে যেতে পারে। কারণ রফতানি আয় কমে যাচ্ছে। রেমিট্যান্স অর্থনীতির বড় ভূমিকা পালন করছে। কিন্তু রেমিট্যান্স প্রবাহ কমে গেলে ডলারের দাম আরো বাড়তে পারে। এ দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকও আর আগের মতো সহযোগিতা করতে পারবে না। আমদানিতে আরো বেশি হস্তক্ষেপ করতে হবে। এতে সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় আরো নেতিবাচক প্রভাব পড়বে। ●

    অকা/আখা/ফর/সকাল/৩১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    রেমিট্যান্স আসা কমছে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.