দেশের বেসরকারি জীবন বীমা ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। কোম্পানির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, পরিচালনা পর্ষদের পরিচালক, পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, এনডিসি এবং বহিঃ নিরীক্ষক, এসইসির প্রতিনিধি, ডিএসই ও সিএসইর প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির সম্মানিত শেয়ার হোল্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও ওই বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভার সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে ৩০% লভ্যাংশ দিয়ে যাচ্ছে। বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরম্যান্স আশা করেন।’ খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 7 months আগে

