Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তারল্যের জোগান বেড়েছে ব্যাংকগুলোতে

    সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, করপোরেট গ্রাহক ও সাধারণ আমানতকারীদের কাছ থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল সংগ্রহ বেড়েছে। ফলে ব্যাংকগুলোতে আমানত প্রবাহও বেড়েছে।

    একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকার জোগানও বেড়েছে। তবে সংকটে থাকা কয়েকটি ব্যাংক এখনো বড় ধরনের তারল্য সংকট মোকাবিলা করছে।

    গত সরকারের আমলে দেশের ব্যাংকগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয়। যে কারণে ১১টি ব্যাংকে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে। সংকটের কারণে তারা গ্রাহকদের আমানতের টাকাও চাহিদা অনুযায়ী দিতে পারছে না।

    অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলা বিশেষ আর্থিক সহায়তা প্রদান করছে। গত রোববারও (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে ৯ হাজার ২৬১ কোটি টাকা তারল্যের জোগান দিয়েছে। এর মধ্যে আগের ধার বাবদ সমন্বয় করা হয়েছে ৬ হাজার ৭১৪ কোটি টাকা। ফলে ব্যাংকগুলো নিট নিয়েছে ২ হাজার ৫৪৭ কোটি টাকা। সুদের হার ছিল সাড়ে ৭ থেকে সাড়ে ১০ শতাংশ। তবে ইসলামী ব্যাংকগুলো ধার নিয়েছে সোয়া ৩ থেকে ৪ শতাংশ সুদে।

    একই দিন কলমানি মার্কেট ও বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প ও মেয়াদি ধার হিসাবে নিয়েছিল ৪ হাজার কোটি টাকার বেশি।

    গতকাল মঙ্গলবার কলমানি মার্কেট ও বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প ও মেয়াদি ধার হিসাবে নিয়েছে ৩ হাজার ৩০১ কোটি টাকা। এতে সর্বোচ্চ সুদ হার ছিল সাড়ে ১০ শতাংশ। স্বল্প মেয়াদি ধার নিয়েছে সর্বোচ্চ পৌনে ১৩ শতাংশ সুদে।

    এদিকে, সংকটে পড়া ব্যাংকগুলো করপোরেট গ্রাহকদের কাছ থেকে চড়া সুদে আমানত নিচ্ছে। সাধারণ আমানতকারীদের কাছ থেকেও ব্যাংকগুলো চড়া সুদে আমানত নিচ্ছে। ফলে ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে।

    আগস্টে অস্থিরতা থাকায় ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলে ঘরে রাখার প্রবণতা বেশি ছিল। এখন সে প্রবণতা কমেছে। ব্যাংক থেকে নগদ অর্থ তুলে নেওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে।

    একই সঙ্গে আগে যেসব অর্থ তুলে নেওয়া হয়েছিল তার মধ্যে প্রায় ৪৫ হাজার কোটি টাকা ফেরত এসেছে। অস্থিরতার কারণে তুলে নেওয়া হয়েছিল ৭০ হাজার কোটি টাকা। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.