Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তীব্র দাবদাহের কারণে চা উৎপাদনে বিরূপ প্রভাবের শঙ্কা ব্যবসায়ীদের

    মে ২৬, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত বছরের ন্যায় এবারও চা উৎপাদন প্রবৃদ্ধির আশা করেছিল বাগানগুলো। তবে মৌসুমের শুরু থেকেই টানা তাপপ্রবাহ চায় উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে। চলতি মৌসুমের প্রথম কয়েক মাসেই চা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এমনকি নিয়মিত বৃষ্টি না হলে এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী চা উৎপাদন সম্ভব হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড।

    চা বোর্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে চা উৎপাদন হয়েছে মাত্র ১৭ লাখ ৪৮ হাজার কেজি। এর মধ্যে জানুয়ারিতে বাগানগুলো উৎপাদন করেছে মাত্র ১ লাখ ৭৫ হাজার কেজি চা। আগের বছরের একই সময়ে চা উৎপাদন না হয়ে ছিল ৩ লাখ ৬৪ হাজার কেজি।

    অন্যদিকে গত বছরের ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ৪৬ হাজার ও ২০ লাখ ৪৬ হাজার কেজি চা উৎপাদন করেছিল বাগানগুলো। চলতি বছরের একই সময়ে তা কমে ৪২ হাজার ও ১৫ লাখ ৩০ হাজার কেজিতে নেমেছে। এপ্রিল ও মে মাসের চায়ের পূর্ণাঙ্গ উৎপাদন প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে এ সময়ে তীব্র তাপপ্রবাহ থাকায় উৎপাদনের পরিমাণ আরো কমে গেছে বলে জানিয়েছেন চা বোর্ডের কর্মকর্তারা। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত নিলাম বাজারগুলোতেও চায়ের সরবরাহ কমেছে।

    দেশের অন্যতম প্রধান চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলামের প্রতিটিতে আগের বছরের একই সময়ের তুলনায় কম চা সরবরাহ করেছে বাগানগুলো। ২৯ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চারটি নিলামের মধ্যে তিনটিতেই আগের বছরের চেয়ে কম চা বিক্রির জন্য প্রস্তাব করেছে ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে আগামীকাল অনুষ্ঠেয় পঞ্চম নিলামেও একইভাবে তুলনামূলক কম চা সরবরাহের ঘোষণা দিয়েছেন বাগান মালিকরা।

    নিলাম প্রতিবেদন থেকে পাওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ ২০ মে অনুষ্ঠিত চতুর্থ নিলামে বাগানগুলো ১৩ লাখ ৪৫ হাজার ৫৫৩ কেজি চা পাঠিয়েছে। আগের বছরের একই নিলামে যার পরিমাণ ছিল ২০ লাখ ১১ হাজার ৯১৮ কেজি। আগামী সোমবার অনুষ্ঠেয় পঞ্চম নিলামেও ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো ১৬ লাখ ৯৩ হাজার ৪০৬ কেজি চা বিক্রির জন্য প্রস্তাব করবে, যা গত বছরের একই নিলাম থেকে ১ লাখ ৬৩ হাজার ১৭৩ কেজি কম।

    দেশের শীর্ষস্থানীয় চা বিপণনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ব্রোকার্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অঞ্জন দেব বর্মণ বলেন, ‘চায়ের জন্য অনুকূল পরিবেশ হচ্ছে নিয়মিত ও পরিমিত বৃষ্টিপাত। রাতে বৃষ্টি ও দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উত্তম চা উৎপাদনে সহায়ক। কিন্তু এ বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। মৌসুমের শুরুতে উৎপাদন কমে গেলে বছরব্যাপী এর প্রভাব থাকে। তবে আগামী মাসগুলোয় বৃষ্টিপাত পর্যাপ্ত হলে সংকট কেটে যেতে পারে।

    মৌসুমের প্রথম দিকের চা উৎপাদনে প্রাকৃতিক সেচ জরুরি। এ সময় অনিয়মিতভাবে কিছুটা বৃষ্টি হলেও তীব্র তাপপ্রবাহের কারণে কুঁড়ি নষ্ট হয়ে গেছে। টানা বাড়তি তাপমাত্রার কারণে চা গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাওয়াসহ নিম্নমানের চা উৎপাদন হচ্ছে। ●


    অকা/পবা/ফর/সকাল/২৬ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    উৎপাদন চা

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    সরকারি শুল্ক-কর ছাড়েও কমেনি নিত্যপণ্যের দাম

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.