Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দাবদাহের কারণে বস্ত্র কারখানায় উৎপাদন বেশি রাতে

    মে ১, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    দেশের চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে বস্ত্র খাতেও। তীব্র গরমের কারণে কারখানাগুলোয় শ্রমিকের উপস্থিতি কমে গেছে। ঈদের পর যারা কাজে যোগ দিয়েছেন, তাদের বেশির ভাগই দিনের চেয়ে রাতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
    গাজীপুরে অবস্থিত তৈরি পোশাকের কাঁচামাল উৎপাদনকারী একটি কারখানা। বস্ত্র শিল্পের এ কারখানায় তিন শিফটে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। ঈদের ছুটি শেষ হলেও অনেক শ্রমিক এখনো কাজে ফেরেননি। কারখানার উৎপাদন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা বলছেন, তীব্র গরমের মধ্যে উৎপাদন স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিলেও সব শিফটে সমান হারে শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকছে রাতের শিফটে।

    বস্ত্র শিল্পোদ্যোক্তারা জানিয়েছেন, ঈদের ছুটির পর কাজে ফিরতে এবার তুলনামূলক বেশি দেরি করেছেন শ্রমিকরা। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র গরম। অনেকে বাড়ি থেকে ফিরলেও কাজে যোগ দেয়ার আগ্রহ পাচ্ছেন না। এ পরিস্থিতি কেবল বস্ত্র শিল্পে নয়, তৈরি পোশাক কারখানাগুলোয়ও শ্রমিকের উপস্থিতি তুলনামূলক কম।

    সূত্র জানায়, বস্ত্র শিল্পের কারখানায় সাধারণ তিন শিফটে কাজ হয়। প্রথম শিফট শুরু হয় ভোর ৬টায়; শেষ হয় বেলা ২টায়। বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে দ্বিতীয় শিফট। আর তৃতীয় শিফট চলে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত। বর্তমানে তৃতীয় শিফটে শ্রমিকের উপস্থিতি ও উৎপাদন তুলনামূলক বেশি।
    বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘আমার কারখানার উৎপাদন এখন ৩০ শতাংশ কম শ্রমিক দিয়ে চালিয়ে নিতে হচ্ছে। প্রতিবারই ঈদের পর শ্রমিকের উপস্থিতি কম থাকে। এবারো ব্যতিক্রম নয়। তবে গরমের তীব্রতার কারণে উপস্থিতি আরো কমে গেছে। দেখা যাচ্ছে, রাতের শিফটে শ্রমিকের উপস্থিতি তুলনামূলক বেশি; ফলে উৎপাদনও রাতে বেশি।’

    শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কারখানার আশপাশ এলাকায় থাকা শ্রমিকদের আবাসন ব্যবস্থা খুব একটা উন্নত নয়। তীব্র গরমে এ ধরনের আবাসনে থাকতে তাদের খুবই কষ্ট হয়। আবার তীব্র গরমের কারণে কাজের প্রতি শ্রমিকের আগ্রহে ব্যাঘাত ঘটছে।

    বিটিএমএর সহসভাপতি ফজলুল হক বলেন, ‘জ্বালানি সংকটের পাশাপাশি এখন তীব্র গরমের প্রভাব মোকাবেলা করছি কারখানায়। প্রায় ২০ শতাংশ শ্রমিক অনুপস্থিত রয়েছে কারখানায়। বর্তমানে তাপপ্রবাহের এ পরিস্থিতিতে তেমন কিছু করারও নেই।’

    বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি বলেন, ‘কারখানাগুলোয় শ্রমিকের উপস্থিতি কম। পোশাক কারখানায় ৫-৬ শতাংশ কম। টেক্সটাইলের স্পিনিং ও ডায়িং কারখানাগুলোয় শ্রমিকের অনুপস্থিতি আরো বেশি। যদিও ক্রয়াদেশ এখন মোটামুটি আছে। গরমের প্রভাবেই পোশাক কারখানাগুলোয় শ্রমিকের উপস্থিতি ৫-৬ শতাংশ কম। এ পরিস্থিতিতে হিট স্ট্রোক এড়াতে কারখানাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।’

    হিট স্ট্রোক প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে গত ২ এপ্রিল কারখানাগুলোকে দিকনির্দেশনা দেয় বিজিএমইএ। বলা হয়, সম্প্রতি সারা দেশে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। অতিমাত্রায় উষ্ণতার কারণে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। তৈরি পোশাক শিল্পে লাখ লাখ শ্রমিক-কর্মচারী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। শ্রমিক-কর্মচারীরা অসুস্থ হলে উৎপাদন বহুলাংশে ব্যাহত হবে।

    হিট স্ট্রোক রোধে করণীয় হিসেবে বিজিএমইএ বলেছে, রোগীকে দ্রুত ঠাণ্ডা স্থানে নিয়ে বাতাস করা অথবা ফ্যানের নিচে রাখা; রোগীকে ঠাণ্ডা পানি ছিটিয়ে দেয়ার পাশাপাশি কাপড়ে বরফ মুড়ে শরীর মোছা; ভেজা কাপড় দিয়ে ঘাড়, বগল ও কুঁচকি মুছে দেয়া; শরীরে পানির মাত্রা ঠিক রাখতে পর্যাপ্ত ঠাণ্ডা পানি, স্যালাইন, ডাবের পানি, ফলের শরবত পান করতে দেয়া; রোগী জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া; হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করা; সূর্যের তাপ প্রখর থাকা অবস্থায় যতটা সম্ভব সরাসরি রৌদ্রে কম থাকা এবং ঘরের বাইরে গেলে ক্যাপ/স্কার্ফ ও ছাতা ব্যবহার করা।’ শ্রম মন্ত্রণালয়ের অধীন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আবদুর রহিম খান বণিক বার্তাকে বলেন, ‘বর্তমান গরমের প্রেক্ষাপটে কারখানার ভেন্টিলেশনের বিষয়ে আমরা নজরদারি শুরু করেছি। আমাদের পরিদর্শনের ফোকাস এখন ভেন্টিলেশনে। বাতাসের প্রবাহ যথেষ্ট না হলে শ্রমিক অসুস্থ হয়ে সবাই বিপদগ্রস্ত হবে। এ কাজ আমরা এখন ভালোভাবে করছি।’

    অকা/দবকউর/ফর/সকাল, ১ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    উৎপাদন নির্দেশনা বিজিএমইএ শ্রমিক

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.