Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে বাড়তি ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল ২৭, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণUpdated:এপ্রিল ২৭, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে এবং দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংককে আরও বেশি ক্ষমতা দিতে ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রপতির সম্মতি পেলেই শিগগিরই এটি অধ্যাদেশ আকারে জারি হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
    নতুন অধ্যাদেশে বলা হয়েছে, কোনও ব্যাংকের সুবিধাভোগী মালিক যদি ব্যাংকের সম্পদ বা তহবিল প্রতারণামূলকভাবে নিজের স্বার্থে ব্যবহার করেন— তাহলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের বিরুদ্ধে রেজুলেশন পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মতো সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা, মালিকানা পরিবর্তন কিংবা অবসায়নের মতো সিদ্ধান্ত নিতে পারবে।
    অধ্যাদেশে দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে অস্থায়ী প্রশাসক নিয়োগ, বিদ্যমান বা নতুন শেয়ারধারীদের মাধ্যমে মূলধন বৃদ্ধি, এবং শেয়ার, সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে। একইসঙ্গে এক বা একাধিক ‘ব্রিজ ব্যাংক’ গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে, যা পরে বিক্রি করা যাবে।
    ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ দুই কার্যদিবসের জন্য সম্পূর্ণ এবং তিন মাসের জন্য আংশিকভাবে কোনও ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করতে পারবে।
    ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাসের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন। তিনি বলেন, ‘এটি পাস হলে বাংলাদেশ ব্যাংকের প্রতি আস্থা আরও দৃঢ় হবে। আমরা চাই, আগে এটি কার্যকর হোক।’
    অধ্যাদেশে ব্যাংক খাতের সংকট মোকাবিলায় ‘ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল’ নামে ছয় সদস্যের একটি সংস্থা গঠনের বিধান রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর প্রধান হবেন। সদস্য হিসেবে থাকবেন— বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নর।
    যদি কোনও ব্যাংক দেউলিয়া হয়ে যায়— তাহলে বাংলাদেশ ব্যাংক আদালতে আবেদন করে অবসায়ক নিয়োগের ব্যবস্থা করবে। স্বেচ্ছায় অবসায়ন প্রক্রিয়ার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্স বাতিলের সাত কর্মদিবসের মধ্যে আমানত এবং দুই মাসের মধ্যে অন্যান্য দায় পরিশোধের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
    ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে। বিধিবিধান লঙ্ঘনের জন্য ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে প্রাথমিক খসড়ায় থাকা তিন বছরের কারাদণ্ডের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে প্রতি দিনের দেরির জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
    অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের খসড়া নিয়ে আলোচনা করেছিল। আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক সংকট ব্যবস্থাপনা কাউন্সিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ বাংলাদেশ ব্যাংকের অধীনেই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়।
    বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কার্যকর হলে ব্যাংক খাতে সুশাসন ও জবাবদিহি বাড়বে এবং আমানতকারীদের স্বার্থ আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব হবে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.