Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন গতিতে খানজাহান আলী বিমানবন্দর; ঘুরে দাঁড়াবে মোংলার অর্থনীতি

    জুলাই ৩০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণUpdated:জুলাই ৩০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বাগেরহাট প্রতিনিধি

    প্রায় তিন দশক ধরে পরিকল্পনার খাতায় আটকে থাকা বাগেরহাটের রামপাল উপজেলার খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘদিন অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে থাকা এই প্রকল্প বাস্তবায়নে এবার আগ্রহ প্রকাশ করেছে একটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সক্রিয় উদ্যোগ ও সমন্বয়ের ফলে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই জোরালো হয়েছে।

    স্থানীয়দের প্রত্যাশা, বিমানবন্দরটি নির্মিত হলে শুধু বাগেরহাট নয়, সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য, পর্যটন এবং সমুদ্রভিত্তিক ব্লু ইকোনমির বিকাশে নতুন দিগন্তের সূচনা হবে। একই সঙ্গে মোংলা বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও বহুগুণে সম্প্রসারিত হবে।

    ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে তিন ধাপে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পটি আর এগোয়নি। এত বছর ধরে সীমানা পিলার স্থাপন ও আংশিক মাটি ভরাট ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে হতাশা বিরাজ করছিল।

    এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক নানা কারণে প্রকল্পটি বছরের পর বছর গুরুত্ব হারিয়ে পড়ে ছিল। ফলে দক্ষিণাঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত বিমানবন্দর বাস্তবায়ন অধরাই থেকে যায়।

    তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটি নতুন করে আলোচনায় আসে। সরকারের বিভিন্ন পর্যায়ে উদ্যোগ গ্রহণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টাও শুরু হয়।

    এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীনের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বিমানবন্দরের নির্ধারিত এলাকা পরিদর্শন করে। তারা প্রকল্পের সম্ভাবনা যাচাই করেন এবং নির্মাণকাজে আগ্রহ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের সদস্য মি. পিটার বলেন, প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তারা এটির কাজে আগ্রহী।

    খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম বলেন, এই বিমানবন্দর বাস্তবায়ন হলে খুলনা ও বাগেরহাট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন দেখতে চান তারা।

    পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, ইকোনমিক জোন, পর্যটন শিল্প এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা বিস্তীর্ণ এই ভূমি এখন নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থান, বিনিয়োগ এবং শিল্পায়নেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    খায়রুল বাশার শেয়ারবাজারে নিষিদ্ধ

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

    ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

    তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি

    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

    বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    খায়রুল বাশার শেয়ারবাজারে নিষিদ্ধ

    অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর সিইও হলেন আবদুল মতিন

    সৌদি আরবে ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

    ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

    অংশীদারত্ব জোরদারে আরএকে সিরামিকসের বিশেষ উদ্যোগ

    তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি

    ইউসিবির ডিএমডি হলেন সুফিয়া আক্তার

    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

    বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

    পাঁচ মাসে ১৫ নতুন প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৯ হাজার কোটি টাকা

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

    চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট

    ভারত-বাংলাদেশ: অবিশ্বাস পেরিয়ে আস্থার নতুন যাত্রা

    নতুন গতিতে খানজাহান আলী বিমানবন্দর; ঘুরে দাঁড়াবে মোংলার অর্থনীতি

    ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং বিটিএসের বয়কট

    টেকসই অর্থায়নে গতি, তিন মাসে বেড়েছে ১৪ হাজার কোটি টাকা

    মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক লিটন দাস

    একীভূত পাঁচ ব্যাংক
    ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.