Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন বিনিয়োগকারী আসছে পুঁজিবাজারে

    সেপ্টেম্বর ৭, ২০২৩ ৪:৩২ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    মন্দা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। গত কয়েক কার্যদিবস ধরে মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি। দুইশ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকার ঘরে উঠে এসেছে। বাজারের এ পরিস্থিতিতে নতুন নতুন বিনিয়োগকারীও আসছেন।

    গত এক মাসে সাড়ে চার হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে। বিও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা সম্ভব নয়।

    নতুন করে যেসব বিও হিসাব খোলা হয়েছে তার পুরোটাই দেশিও বিনিয়োগকারীদের। এরমধ্যে যেমন পুরুষ বিনিয়োগকারী রয়েছেন তেমনি রয়েছেন নারী বিনিয়োগকারী। সেই সঙ্গে কোম্পানির বিও হিসাবের সংখ্যাও বেড়েছে। তবে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা কমেছে।

    এদিকে সম্প্রতি শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী আসলেও জুলাই মাসে ১ লাখের বেশি বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়ে চলে যান। শুধু জুলাই মাসেই ১ লাখ ১৭ হাজার ৭৪৯টি বিও হিসাব বন্ধ হয়ে যায়।

    চলতি বছরের জুন শেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। জুলাই শেষে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৭ লাখ ৪৩ হাজার ২৪টি। বন্ধ হওয়া এসব বিও হিসাবের মধ্যে স্থানীয় বিনিয়োগকারী যেমন ছিলেন, তেমনি বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীরাও ছিলেন। পাশাপাশি কোম্পানির বিও হিসাবও ছিল।

    এক মাসে লাখের অধিক বিও হিসাব বন্ধ হওয়ার পর আগস্টের শুরু থেকেই আবার বিনিয়োগকারীদের বিও হিসাব বাড়তে থাকে। এই বিও হিসাব বাড়ার ধারা আগস্ট মাসজুড়েই অব্যাহত থাকে। তবে সেপ্টেম্বরে এসে বিও হিসাব বাড়ার প্রবণতা কিছুটা বেড়ছে। চলতি মাসের তিন কার্যদিবসেই প্রায় এক হাজার বিও হিসাব বেড়েছে।

    সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)-এর তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর শেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৬২১টি। এ হিসাবে আগস্ট মাস ও সেপ্টেম্বরের পাঁচ দিনে বিও হিসাব বেড়েছে ৪ হাজার ৫৯৭টি।

    সিডিবিএল’র তথ্য মতে, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৬ হাজার ৯০১টি। জুলাই শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৪ হাজার ৩৭২টি। অর্থাৎ পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ২ হাজার ৫২৯ টি।

    অন্যদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ২৫২টিতে। জুলাই শেষে এ সংখ্যা ছিল ৪ লাখ ২২ হাজার ৩০১টি। এ হিসাবে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৯৫১টি।

    এদিকে বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৬ হাজার ৪৬৮টি। জুলাই শেষে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৩৫২টি। সে হিসাবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১১৬টি।

    সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৬ লাখ ৭৫ হাজার ৬৮৬টি। যা জুলাই শেষে ছিল ১৬ লাখ ৭১ হাজার ১৯৯টি। অর্থাৎ দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪ হাজার ৪৮৭টি।

    অন্যদিকে বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৫৫ হাজার ৪৬৭টি। গত জুলাই শেষে এই সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৭৪টি। অর্থাৎ এক মাসে মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৭টি। এর আগে জুলাই মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমে ৫ হাজার ৯৭৩টি।

    রাজনৈতিক উত্তাপ ও নানান ধরনের গুজবে জুলাই ও আগস্ট মাসের প্রায় সময়জুড়েই শেয়ারবাজারে মন্দাভাব দেখা যায়। ধারাবাহিকভাবে মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কমে আসে। হাজার কোটি টাকার ওপরে থাকা লেনদেন মাত্র দুইশ কোটির ঘরে নেমে যায়। তবে আগস্টের শেষ সপ্তাহে এসে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যায়।

    অকা/পুঁবা/ সকাল, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    নতুন বিনিয়োগকারী আসছে পুঁজিবাজারে

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.