Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন মার্জিন বিধিমালা – বিনিয়োগে কড়াকড়ি ও নতুন কাঠামো

    নভেম্বর ৯, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচায় ঋণ সুবিধা বা অর্থায়ন ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ শিরোনামে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ১৯৯৯ সালের পুরনো মার্জিন বিধিমালা বাতিল হয়েছে।

    তবে, পুরোনো বিধিমালার আওতায় পূর্বে গৃহীত কোনো আইনগত পদক্ষেপ বা লেনদেন থাকলে তা পুরনো বিধির আলোকেই নিষ্পত্তি করা হবে বলে আলাদা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    বিনিয়োগকারীদের ঋণ সীমা ও যোগ্যতা

    নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনো বিনিয়োগকারী তার নিজস্ব মূলধনের (ইক্যুইটি) চেয়ে বেশি ঋণ সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ, মার্জিন লোনের পরিমাণ গ্রাহকের ইক্যুইটির সমান বা তার কম হতে হবে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীর ন্যূনতম ইক্যুইটি পাঁচ লাখ টাকা হতে হবে, এবং গত এক বছরে গড়ে এই পরিমাণ বিনিয়োগ বজায় থাকতে হবে।

    যাদের বিনিয়োগ পাঁচ লাখ টাকার নিচে, তারা কোনো অবস্থাতেই মার্জিন সুবিধা পাবেন না।

    • পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে বিনিয়োগকারীদের জন্য অনুপাত হবে ১:০.৫

    • ১০ লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য অনুপাত নির্ধারিত হয়েছে ১:১

    এছাড়া, বাজারের মূল্য-আয় অনুপাত (P/E Ratio) যদি ২০-এর বেশি হয়, সেক্ষেত্রেও মার্জিন লোনের সীমা কমিয়ে ১:০.৫ অনুপাতে নির্ধারণ করা হবে।

    যোগ্যতা থেকে বাদ পড়বে কারা

    নতুন বিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ছাত্রছাত্রী, গৃহিণী এবং সাধারণ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা মার্জিন লোন পাবেন না। তবে আর্থিকভাবে সক্ষম ও নিয়মিত বিনিয়োগকারী অবসরপ্রাপ্তরা এই সুবিধা পেতে পারেন।

    অনুমোদিত শেয়ারের ধরন ও বিশেষ শর্ত

    মার্জিন সুবিধা শুধুমাত্র ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ারে সীমাবদ্ধ থাকবে। তবে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিকে অন্তত ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে হবে।

    • লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন অনুপাত হবে ১:০.২৫, অর্থাৎ সর্বোচ্চ এক-চতুর্থাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

    • যেসব ইন্স্যুরেন্স কোম্পানির হালনাগাদ অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন নেই, তাদের শেয়ারে কোনো অবস্থাতেই মার্জিন সুবিধা দেওয়া হবে না।

    বাজারমূল্য ও ঝুঁকি ব্যবস্থাপনা

    বিধিমালা অনুযায়ী, যেসব কোম্পানির ফ্রি-ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০ কোটি টাকার কম, তাদের শেয়ারে মার্জিন লোন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

    এছাড়া, বিনিয়োগকারীর ইক্যুইটি সর্বদা মার্জিন অর্থায়নের ৭৫ শতাংশ বা পোর্টফোলিও মূল্যের ১৭৫ শতাংশের নিচে নেমে আসতে পারবে না।

    • যদি এই অনুপাত এর নিচে নামে, বিনিয়োগকারীকে তিন কর্মদিবসের মধ্যে ঘাটতি পূরণ করতে হবে, অন্যথায় লেনদেন স্থগিত থাকবে।

    • ইক্যুইটি যদি ৫০ শতাংশ বা পোর্টফোলিও মূল্য ১৫০ শতাংশের নিচে নেমে যায়, প্রতিষ্ঠান কোনো নোটিশ ছাড়াই গ্রাহকের সিকিউরিটিজ বিক্রি করে (Forced Sale) সমন্বয় করতে পারবে।

    পুরনো মার্জিন সুবিধার সমন্বয়

    ১৯৯৯ সালের বিধিমালা অনুযায়ী যারা মার্জিন সুবিধা পেয়েছিলেন, নতুন বিধি কার্যকরের পর যেসব শেয়ার এখন মার্জিন অযোগ্য, সেগুলো ছয় মাসের মধ্যে বিক্রি করে সমন্বয় করতে হবে।

    এছাড়া, যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিও মূল্য পাঁচ লাখ টাকার নিচে, তাদের এক বছরের মধ্যে তা ন্যূনতম পাঁচ লাখে উন্নীত করতে হবে; অন্যথায় তাদের মার্জিন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/৯ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    দুই কোম্পানির শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.