Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পতনের বৃত্তেই রয়ে গেলো পুঁজি বাজার

    নভেম্বর ১৮, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    পতনের ধারা পুঁজি বাজারকে ছাড়ছে না। পতনের বৃত্তে প্রবেশের মধ্য দিয়েই ১৭ নভেম্বর নতুন সপ্তাহ শুরু হলো দেশের পুঁজি বাজারের। কিঞ্চিৎ আলোয় বিনিয়োগকারীরা আশায় যখন বুক বাঁধে ঠিক তখনই পতনের আঘাত তাদের সেই আশাকে নস্যাৎ করে দেয়। সূচকের সাথে দর পতনের ফলে ১৭ নভেম্বরও বাজার মূলধন কমেছে। গড়ে ৫০ শতাংশ কোম্পানি দর পতনের শিকার হয়েছে। শেয়ার বিক্রির চাপ বেড়ে এখন ৬৩ শতাংশে উঠেছে। যেখানে ক্রেতার চাপ মাত্র ৩৭ শতাংশ। ক্রেতাশূন্য বি শ্রেণীর কোম্পানির শেয়ার। বিশেষ করে টেলিকম ও ভ্রমণ খাতের কোম্পনির শেয়ার ক্রেতা শূন্য ছিল। বাজার মূলধন ডিএসইতে ০.১৯ শতাংশ কমেছে বলে ডিএসইর তথ্য থেকে জানা গেছে।

    দিনের লেনদেনের তথ্য থেকে দুই পুঁজি বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সেটি শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। প্রথম দেড় ঘণ্টায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান পাঁচ হাজার ৩৫৭ পয়েন্টে উঠে আসে। আর শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১.৩২ পয়েন্ট এবং ‘ডিএসই-৩০’ সূচক ০.৩৬ পয়েন্ট বৃদ্ধি পায়। সূচক ও শেয়ার দর বৃদ্ধিতে ডিএসইতে প্রথম দেড় ঘণ্টায় ২০০ শ’ কোটি চার লাখ টাকার লেনদেন হয়েছে। কিন্তু শেষে এখন পতনের জালেই জড়িয়ে পড়ল। আর দিনশেষে ডিএসইএক্স ১৪ নভেম্বর চেয়ে সূচক ২৬.৯৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩২৮.৩৩ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৯.৪৯ পয়েন্ট কমে এক হাজার ৯৭৬.৯২ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৬.৫৭ পয়েন্ট কমে এখন এক হাজার ১৮২.৯৫ পয়েন্টে অবস্থান করছে।

    লেনদেনকৃত ৩৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির বা ৩৯.১৬ শতাংশের, দর কমেছে ১৮৫টির বা ৪৮.৩০ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার। টাকায় ও শেয়ার লেনদেন ১৪ নভেম্বরের তুলনায় ১৭ নভেম্বর কমেছে। ১৭ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৩১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৫০৫ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা বাজার মূল্যে। ১৪ নভেম্বর লেনদেন হয় ১৯ কোটির বেশি শেয়ার মোট ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার বেশি। ফলে লেনদেন কমেছে ৭০ কোটি টাকার বেশি। বাজার মূলধন ০.১৯ শতাংশ কমে এখন ছয় রাখ ৭৩ হাজার ৪০৭ কোটি টাকায় নেমেছে।

    টাকায় লেনদেন, দর বৃদ্ধি ও পতনে শীর্ষ ১০- ডিএসইর দেয়া তথ্যানুযায়ী ১৭ নভেম্বর টাকায় লেনদেনের ভিত্তিতে ১০টি কোম্পানি হলো- ফারইস্ট নিটিং, বিএসসি, সানলাইফ ইন্সুঃ, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেম, তৌফিকা ফুড, জিপি ও ওরিয়ন ফার্মা। আর দর বৃদ্ধির শীর্ষ ১০টি কো¤পানি হলোÑ স্টাইলক্র্যাফট, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি. ফান্ড., ডরিন পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, নাভানা ফার্মা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুঃ, এমএল ডাইং, কনফিডেন্স সিমেন্ট, আমান কটন ও এসএস স্টিল। অন্যদিকে দরপতনে শীর্ষ ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেস্ট হোল্ডিং, রেনউইক যজ্ঞেশ্বর, লিগেসী ফুটওয়্যার, বিবিএস, দেশবন্ধু পলিমার, জেমিনী সি ফুড, ফারইস্ট নিটিং, এলআরবিডিএল ও এনসিসিবিএল মি. ফান্ড ১।

    ১৮ নভেম্বর লেনদেনে ফিরছে ১৭ কোম্পানি
    রেকর্ড ডেটের পর পুঁজি বাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি ১৮ নভেম্বর থেকে আবার শেয়ার লেনদেনে ফিরবে বলে ডিএসই জানিয়েছে। কোম্পানিগুলো হলো- মীর আক্তার হোসেন, সোনারগাঁও টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, তিতাস গ্যাস, এডিএন টেলিকম, রানার অটোমোবাইলস, এমজেএল বাংলাদেশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস, ইনটেক অনলাইন, বিডিকম, মতিন স্পিনিং, এসিআই, ডমিনেজ স্টিল, এসিআই ফর্মুলেশন এবং দেশ গার্মেন্ট। জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে রোববার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল।

    ব্লক মার্কেটে ৬ কোম্পানির ১০ কোটি টাকার ট্রেড- এ দিকে ডিএসইর ব্লক মার্কেটে ১৭ নভেম্বর ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৪৫ লাখ ৬৭ হাজার ১১৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ১৬ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকায়। এর মধ্যে ছয়টি কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। তাদেরই শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩১ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলো হলোÑ বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইসক্রিম, শেফার্ড ইন্ডাস্টিজ এবং সামিট পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। কোম্পানিটির দুই কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর এক লাখ ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের এক কোটি ৩৬ লাখ পাঁচ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্টিজের এক কোটি পাঁচ লাখ টাকার এবং সামিট পাওয়ার লিমিটেডের এক কোটি এক লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    স্পট মার্কেটে ফিরল ৯ কোম্পানি- এ দিকে ১৯ কোম্পানির শেয়ার লেনদেন ১৭ নভেম্বর থেকে স্পট মার্কেটে হবে বলে ডিএসই তথ্য প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলোÑ তশরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি অটোকার্স, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, ফু-ওয়াং সিরামিক, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, লুব-রেফ, মেঘনা সিমেন্ট, শাশা ডেনিমস, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ এবং উসমানিয়া গ্লাস।

    অন্যদিকে কোম্পানিগুলোর মধ্যে তশরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি অটোকার্স, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, ফু-ওয়াং সিরামিক, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, লুব-রেফ, মেঘনা সিমেন্ট ও শাশা ডেনিমসের লেনদেন ১৮ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আর মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ ও উসমানিয়া গ্লাসের লেনদেন ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে। স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে : তশরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি অটোকার্স, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, ফু-ওয়াং সিরামিক, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, লুব-রেফ, মেঘনা সিমেন্ট ও শাশা ডেনিমস লেনদেন ২০ নভেম্বর আর মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ ও উসমানিয়া গ্লাসের লেনদেন ২১ নভেম্বর বন্ধ থাকবে।

    সিএসইতে লেনদেন কমে অর্ধেকে- এ দিকে চট্টগ্রাম স্টক মার্কেটেও সবগুলো সূচকের পতন ঘটেছে। প্রায় ৫২ শতাংশ কোম্পানি দর পতনের শিকার ছিল। প্রধান সূচক সিএএসপিআই ২০.৯৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭.২২ পয়েন্ট এবং সিএসসিএক্স ১৫.৫৬ পয়েন্ট কমেছে। লেনদেনে অংশ নেয়া ২১৪টি কোম্পানির মধ্যে দর পতনের শিকার ১১১টি কোম্পানি। দর বেড়েছে মাত্র ৭৬টির এবং দর অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির। ২৩ লাখ ৪৪ হাজার ২৪৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট পাঁচ কোটি তিন লাখ ১৯ হাজার ৪৫০ টাকা বাজার মূল্যে। যেখানে ১৪ নভেম্বর লেনদেন হয়েছিল ৯ কোটি ১০ লাখ টাকার। ফলে লেনদেন কমেছে চার কোটি সাত লাখ টাকা। সাত লাখের বেশি শেয়ার লেনদেন কমেছে আগের দিনের তুলনায়।  ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১৮ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.