অর্থকাগজ প্রতিবেদন ●
চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় চলছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। এতে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম।
২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ২৬ ডিসেম্বর রাত থেকে বন্দরের আউটারে এবং ইনারে থাকা সব মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখেন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, এমভি আল-বাখেরা জাহাজে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা তিপূরণের ঘোষণা এবং সব নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিলতি না হওয়ার কারণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাত ১২টা থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল এবং পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে। ●
অকা/আখা/ফর/সন্ধ্যা/২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

