Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজি বাজারে বড় পতন, শঙ্কিত বিনিয়োগকারীরা

    অক্টোবর ২০, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজার নতুন সপ্তাহ শুরু করল বড় ধরনের সূচক ও দরপতন দিয়ে। বেশির ভাগ কোম্পানিই দুই বাজারে দর হারিয়েছে। টানা পতনের সাথে দেশের পুঁজি বাজারে চলছে নীরব রক্তক্ষরণ। তার সাথে লাখো বিনিয়োগকারী এখন চরমভাবে শঙ্কিত। কোনো ধরনের উন্নতি তো দূরের কথা বাজারের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২০ অক্টোবর ঢাকা স্টকে ৮৬.৫ শতাংশ এবং চট্টগ্রাম স্টকে ৭৮.৬৯ শতাংশ কোম্পানি দর পতনের শিকার ছিল। সাধারণ বিনিয়োগকারীরা ও বিভিন্ন ব্রোকারেজ হাউজের সংশ্লিষ্টরা বলছেন, ভয়াবহ দরতপন হচ্ছে দেশের পুঁজি বাজারে। এই পতনকে ঠেকাতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা। এতে প্রতিনিয়ত বিনিয়োগকারীরা বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন। চরমভাবে আতঙ্কে তারা। তাদের নীরব রক্তরণ হচ্ছে। পুঁজি হারানোর দুশ্চিন্তায় তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। বিনিয়োগকৃত পুঁজি এখন কারো কারো অর্ধেকে এবং কারো কারো ৬০ শতাংশের বেশি হারিয়ে গেছে।

    দিনের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে শুরু হওয়ার এক ঘণ্টা ৫০ মিনিটের পরই পতনের ধারায় প্রবেশ করে। সেই পতন শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আরো ৯৭.২৪ পয়েন্ট কমে এখন পাঁচ হাজার ১৬০.৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচকও ‘ডিএসইএস’ আরো ১৮.৫৬ পয়েন্ট কমে এক হাজার ১৫৫.৫৭ পয়েন্টে আর ‘ডিএসই-৩০’ সূচক আরো ৩৪.১৪ পয়েন্ট কমে এক হাজার ৮৯৬.২৫ পয়েন্টে চলে এসছে। ডিএসইতে মোট চৌদ্দ কোটি ৮২ লাখ ৯ হাজার ১৯৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৩৬২ কোটি ৪২ লাখ ১৯ হাজার ২৭১ টাকা। বাজার মূল্যে যা ১৭ অক্টোবরের তুলনায় ৫৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি। ওই দিন লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার। বাজারমূলধন ০.৯৮ শতাংশ বা ছয় হাজার ৫৫১ কোটি টাকা কমে এখন ছয় লাখ ৬২ হাজার ৬১৫ কোটি ১৭ লাখ টাকায় অবস্থান করছে। ১৯টি খাতের মধ্যে ১৮টি খাতই মূল্য পতনের শিকার।

    লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৩৪৬টির বা ৮৬.৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির বাজারদর। অন্য দিকে ডিএসই এসএমই মার্কেটের সূচক ‘ডিএসএমইএক্স’ ৪৭ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ পয়েন্টে। ডিএসই এসএমই প্লাটফর্মে এ দিন ১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির দর বেড়েছে, কমেছে ১৩টির। এসএমইতে ২০ অক্টোবর তিন কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে আটটি কোম্পানির শেয়ার ছিল ক্রেতাশূন্য।

    ৪০০টি ক্রেতাশূন্য কোম্পানি হলো : সোনারগাঁও টেক্সটাইল, আজিজ পাইপস, খুলনা পাওয়ার, নিউ লাইন কোথিংস, এস্কয়ার নিট কম্পোজিট, সিলভা ফার্মা, মুন্নু ফেব্রিক্স এবং ন্যশনাল টি।

    ব্লক মার্কেটে ২৪ কোম্পিানি : আর ডিএসই ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ৫৮ লাখ ৩৪ হাজার ৯০৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে মোট ১৬ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার টাকা বাজারদরে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হওয়া পাঁচ প্রতিষ্ঠান হলো, লাভেলো আইসক্রিম, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির পাঁচ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংক এশিয়ার দুই কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর দুই কোটি ৩০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দুই কোটি আট লাখ ৩৫ হাজার টাকার এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    দর পতনের শীর্ষ ১০ : ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় দুই টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় থাকা আজিজ পাইপসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় পাঁচ টাকা ৮০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। আর এক টাকা বা ৯.৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শিকার খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এ ছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৫২ শতাংশ, এস্কয়ার নিটের ৯.৫২ শতাংশ, নিউলাইন কোথিংসের ৯.৫২ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রোর ৯.৫০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৪৩ শতাংশ, সিলভা ফার্মার ৯.৪৩ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৯.২৯ শতাংশ কমেছে।

    দর বৃদ্ধিতে শীর্ষ ১০ : ৪০০টি কোম্পানির মধ্যে ২৭টির দর বেড়েছে। সর্বোচ্চ দর বেড়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় পাঁচ টাকা ৭০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ইফাদ অটোস পিএলসির দর বেড়েছে এক টাকা ৭০ পয়সা বা ৭.৭২ শতাংশ। আর চার টাকা ৩০ পয়সা বা ৪.৫৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

    এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের ৩.৫৫ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৩.৪৯ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২.৬০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.৪৩ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ১.৬৪ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১.৪৭ শতাংশ দর বেড়েছে।

    বীমার আট লাখ শেয়ার বিক্রির ঘোষণা : তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা আট লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্যটি প্রকাশ করেছে। ডিএসই বলছে, কোম্পানির উদ্যোক্তা ডলি ইকবালের কাছে আট লাখ ৭৫ হাজার ৭২টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি আট লাখ ৩৩ হাজার ৪০২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।

    সিএসইতে ৩ সূচক গড়ে দেড়শ’ পয়েন্ট হারিয়েছে : আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তিনটি মূল্যসূচকই দেড় শ’ পয়েন্টের বেশি হারে পড়েছে। সার্বিক সূচক সিএএসপিআই আরো ২৭১.৫৩ পয়েন্ট হারিয়ে এখন ১৪ হাজার ৫৪৯ পয়েন্টে, সিএসসিএক্স ১৬১.৫৭ পয়েন্ট হারিয়ে এখন আট হাজার ৮৫০.৬৪ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৭৯.২৫ পয়েন্ট হারিয়ে এখন ১১ হাজার ৯২৬.৯৭ পয়েন্ট নেমে এসেছে। সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ১৮১টির বা ৭৮.৬৯ শতাংশের এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ লাখ ৫৪ হাজার ৮০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ছয় কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৭০৮ টাকায়। ১৭ অক্টোবরের তুলনায় বেড়েছে। ওই দিন চার কেটি ৬৪ হাজার টাকার লেনদেন হয়। ফলে এক কোটি ৬৯ লাখ টাকা বেড়েছে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.