Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রচলিত বাজারে ডলারের সংকটই বাড়িয়েছে দালালের দৌরাত্ম্য

    অক্টোবর ২৫, ২০২৩ ৪:১৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সাধারণত এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কিনে থাকেন সাধারণ ক্রেতারা। ফলে বরাবরই এক্সচেঞ্জ হাউজের আশপাশে থাকে দালালের দৌরাত্ম্য। নতুন কাউকে দেখলেই জিজ্ঞেস করে, ‘কী লাগবে, ডলার নাকি অন্য কিছু?’। এ চিত্র অবশ্য বেশ পুরোনো। এখন ডলারের ক্রেতা পেলেই নিয়ে যাওয়া হয় পাশের গলিতে। ক্রেতাকে গলির ভেতরে নিয়ে চড়া দামে ডলার বিক্রি করেন ভাসমান এসব বিক্রেতা। মূলত প্রবাসী শ্রমিক বা শ্রমিক ভিসায় দেশের বাইরে যাচ্ছেন- এমন লোকেরাই এদের ক্রেতা। এভাবে সহজেই ডলার মিললেও রয়েছে ঝুঁকি। কারণ, ডলার জাল হতে পারে বা ছিনতাইয়ের আশঙ্কাও থাকে।

    মূলত প্রচলিত বাজারে ডলারের সংকটই বাড়িয়েছে দালালের দৌরাত্ম্য। ভাসমান এসব ডলার বিক্রেতার হাঁকডাকে অনেক সময় পথচারীরা বিব্রত হন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানও চলছে মাঝে মধ্যে। এরপরও থামছে না এভাবে ডলার বেচাকেনা। রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল এলাকার এক্সচেঞ্জ হাউজ ও আশপাশে ঘুরে দেখা যায় এমন চিত্র।

    বর্তমানে ব্যাংকে ডলার না থাকলেও বাড়তি দামে সহজেই মিলছে খোলাবাজারে। অনেক ব্যাংকেই ডলারের জন্য হাহাকার। ডলার সংকটে এলসি নিষ্পত্তিও করতে পারছে না, অনেকের আবার নিষ্পত্তিতে দেরি হচ্ছে। এমন অবস্থায় খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকায়।

    কথা হয় কুমিল্লার এনামুলের সঙ্গে। শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যের একটি দেশে যাবেন তিনি। এনামুল বলেন, ‘ব্যাংকে ডলার সংকট থাকায় খোলাবাজারে ডলার কিনতে এসেছি। এক্সচেঞ্জ হাউজগুলোতেও ডলার পাইনি। পরে বাইরে বের হতেই দুজন ব্যক্তি জানান নগদ ডলার আছে। এরপর তাদের কাছ থেকে ডলার কিনলাম।’

    এনামুল আরও বলেন, ‘এক্সচেঞ্জ হাউজ থেকে বের হতেই আমাকে পুরানা পল্টনের এক গলির ভেতরে ডেকে নেয়। সেখান থেকে ভাসমান বিক্রেতাদের কাছ থেকে প্রতি ডলার ১১৮ টাকা দরে নিয়েছি। টাকাটা বড় কথা নয়, গলির ভেতরে যাওয়ার কারণে একটু ভয় পেয়েছিলাম। পরে ডলার হাতে পেয়ে ভালো লাগছে।’

    একই অভিজ্ঞতার কথা জানান রেজা নামে অপর একজন। বিশেষ প্রয়োজনে থাইল্যান্ড যাবেন তিনি। ডলার কিনেছেন মতিঝিল সানমুন টাওয়ারের পাশের এক গলি থেকে। রেজা বলেন, ‘মুদ্রা জাল না হলেই হবে। দাম বেশি নিলেও তো পাওয়া যাচ্ছে। ব্যাংক-এক্সচেঞ্জ হাউজেতো অনেক সময় ডলার পাওয়াই যায় না।’

    যদিও এভাবে ডলার কেনাবেচা ঠেকাতে প্রায়ই অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। অবৈধভাবে ডলার লেনদেন থেকেও বিরত থাকার আহ্বান জানায় আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি। গত আগস্টে বেশি দামে ডলার বিক্রির দায়ে সাত মানিচেঞ্জার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক। একই অভিযোগে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

    অকা/ব্যাংখা/ সকাল/২৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    প্রচলিত বাজারে ডলারের সংকটই বাড়িয়েছে দালালের দৌরাত্ম্য

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.